চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানি ‘স্যাটেলাইট ড্রোন’ কেন ইসরায়েলের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:33 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানি স্যাটেলাইট ড্রোনের তিনটি ড্রোন ট্রাকের উপর রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরানের সর্বশেষ আত্মঘাতী ড্রোনের সক্ষমতা ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তাদের জন্য আতঙ্কের কারণ হয়ে বলে দাবি করেছে ইরান। ইরান গত সেপ্টেম্বরে ‘শাহেদ ১৩৬ বি’ আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে। অবাক করার মতো বিষয় হচ্ছে ড্রোনটি চার হাজার কিলোমিটার পাল্লার।

শনিবার (১১ জানুয়ারি) পার্সটুডে লিখেছে, রাই আল-ইয়ুমের প্রতিবেদনের এই ড্রোনের ৪ হাজার কিলোমিটার পাল্লার কথা উল্লেখ করে বলা হয়েছে যে, শাহেদ ১৩৬ বি তেহরান এবং প্যারিসের দূরত্ব অতিক্রম করতে পারে।

তেল আবিবের উচ্চপর্যায়ের নিরাপত্তা সূত্রগুলো স্বীকার করেছে, এই ড্রোন ক্লাসিক ড্রোনের তুলনায় দূরবর্তী স্থানের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষেত্রে অন্যতম।

ইরানি ড্রোনটির চমৎকার কৌশলগত ক্ষমতা রয়েছে এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এই ড্রোন কম খরচে অনেক বেশি দূরে শত্রুদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে।

ইসরায়েলি সূত্রগুলো জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরান বছরের পর বছর ধরে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে। এই ড্রোনগুলোর উৎপাদন এটি প্রমাণ করেছে যে, ইরান আঞ্চলিক এবং আন্তর্জাতিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে তার বৈজ্ঞানিক ও প্রকৌশলগত ক্ষমতা কতটা প্রয়োগ করতে সক্ষম এবং তারা এসব ড্রোন আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুর বিরুদ্ধে ব্যবহার করতে পারে।

এই ড্রোনের সাহায্যে ইরান পারস্য উপসাগরীয় দেশগুলোসহ উত্তর আফ্রিকা বা ইউরোপের আরও দূরে শত্রুপক্ষের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। ইসলামী বিপ্লবী গার্ডবাহিনী বা আইআরজিসি ২০১১ সালে শাহেদ আত্মঘাতী ড্রোনের প্রাথমিক সংস্করণের নকশা করেছিল।

‘শাহেদ ১৩৬ বি’ সম্পর্কে জোর দিয়ে বলায় যায়, এই ড্রোনটি একটি আত্মঘাতী ধরণের এবং নির্দিষ্ট মিশনের জন্য তৈরি। ড্রোনটি বিস্ফোরক বহন করতে এবং লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই ধরণের ড্রোন তাদের বিশেষ নকশা এবং উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতার কারণে সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ড্রোনের প্রকাশিত স্পেসিফিকেশন অনুযায়ী, এই ড্রোনের পাল্লা ৪ হাজার কিলোমিটার এবং ৫০ কিলোগ্রাম ওজনের ওয়ারহেড রয়েছে। এই ড্রোনের আনুমানিক গতি বিবেচনা করলে, সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে এটিকে ১৬ থেকে ২০ ঘণ্টা উড়তে হবে; ঘোষিত স্পেসিফিকেশনের বিবেচনায়, এমন ড্রোন বিশ্বে নজিরবিহীন।

সাম্প্রতিক বছরগুলোতে, ইরানের সশস্ত্র বাহিনী তাদের ড্রোন সক্ষমতা বৃদ্ধির চেষ্টা করেছে এবং নতুন ড্রোন উন্মোচনের মাধ্যমে তাদের প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক ক্ষমতা বৃদ্ধি করেছে। শাহেদ ১৩৬ ড্রোন কৌশলগত অস্ত্রের মধ্যে অন্যতম যা বিভিন্ন রণক্ষেত্রে ব্যবহার করা যায়।

Previous Post

তামিমের অবসর নিয়ে যা বললেন আশরাফুল-ইমরুল

Next Post

শুরু হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Next Post
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে ট্রেন কক্সবাজারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে কক্সবাজারগামী নতুন দুই ট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT