চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে কক্সবাজারগামী নতুন দুই ট্রেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 11, জানুয়ারি 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে ট্রেন কক্সবাজারের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন আন্তঃনগর ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন দুটি চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের মধ্যে রেল যোগাযোগ সহজ করবে। ট্রেন দুটির নাম দেওয়া হয়েছে প্রবাল ও সৈকত এক্সপ্রেস।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় ট্রেন দুটি পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়। আগামী এক সপ্তাহের মধ্যে ট্রেন দুটি যাত্রী পরিবহন শুরু করবে।

রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান জনবল দিয়ে এই রুটের নতুন দুই জোড়া ট্রেন চালাতে হবে। বাংলাদেশ রেলওয়ের ট্রেনের ক্যাটারিং সার্ভিসে নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২০ এর ২(২.০) ধারার আলোকে বাংলাদেশ রেলওয়ের মার্কেটিং শাখাকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ক্যাটারিং সেবা দিতে সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ক্যাটারিং সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও ট্রেনগুলো দ্রুত সময়ের মধ্যে চালু করতে নির্দেশনা দেওয়া হয়।

নতুন অনুমোদিত ট্রেন দুটির নাম হবে সৈকত এক্সপ্রেস (৮২১/৮২৪) ও প্রবাল এক্সপ্রেস (৮২২/৮২৩)। একই রেক দিয়ে চলা ট্রেনে মোট ১৬টি কোচ থাকবে। এসব কোচের মোট আসন সংখ্যা হবে ৭৪৩টি। এর মধ্যে ৮২১ নম্বর ট্রেনটি ভোর ৬টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সকাল ৯টা ৫৫ মিনিটে। ৮২২ নম্বর ট্রেনটি সকাল ১০টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম স্টেশনে পৌঁছবে দুপুর ২টা ১৫ মিনিটে। ৮২৩ নম্বর ট্রেনটি দুপুর ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৭টায় এবং ৮২৪ নম্বর ট্রেনটি সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে কক্সবাজার থেকে ছেড়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১১টা ৫০ মিনিটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১১ ডিসেম্বর প্রবাল এক্সপ্রেস ও সৈকত এক্সপ্রেস নামের দুটি আন্তঃনগর (উভয়পথে) ট্রেন চালাতে রেলভবনকে প্রস্তাব দেওয়া হয়। রেলভবন থেকে গত ৩১ ডিসেম্বর প্রস্তাবটি রেলপথ মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাবের প্রেক্ষিতে গত ৯ জানুয়ারি রেলপথ মন্ত্রণালয় দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত প্রতিদিন দুই জোড়া ট্রেন চালানোর অনুমোদন দেয়।

Previous Post

শুরু হলো ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Next Post

থানায় ওসি ‘সহায়তা না করলে’ যে পরামর্শ দিলেন সিটিটিসি প্রধান

Next Post
সিটিটিসি প্রধানের মতবিনিময় সভা, পুলিশ ও জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

থানায় ওসি 'সহায়তা না করলে' যে পরামর্শ দিলেন সিটিটিসি প্রধান

বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফিটনেসবিহীন গাড়ির দুর্ঘটনায় বিআরটিএ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT