চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৫ বছরেও হয়নি আশেকপুরের পানি নিষ্কাশন ব্যবস্থার সংস্কার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in জনপদ, টাঙ্গাইল
A A
জনপ্রতিনিধিদের মানববন্ধন, আশেকপুরের পানি সমস্যা সমাধানের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ১৫ বছরেও টাঙ্গাইল পৌরসভার আশেকপুর এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থার কোনো সংস্কার কাজ করা হয়নি। এলাকার জলাবদ্ধতা দূর করে দুর্ভোগ লাঘবের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসীরা।

আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, টাঙ্গাইল পৌরসভার ১৫নং ওয়ার্ডের অন্তর্ভূক্ত আশেকপুরে বিগত ১৫ বছরের বেশি সময় ধরে পানি নিষ্কাশন ব্যবস্থার কোন সংস্কার কার্যক্রম হয়নি। গত চার বছর যাবৎ প্রভাবশালী একটি চক্র ব্যক্তিগত স্বার্থে ড্রেনের মুখ আটকে রেখে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করেছে। যার ভূক্তভোগী আমরা পুরো আশেকপুর অধিবাসী।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, বাসা-বাড়ি শৌচাগারের লাইন ড্রেনের সাথে সংযুক্ত থাকায় দুর্গন্ধ যুক্ত দূষিত পানি প্রতিনিয়ত রাস্তায় ছড়িয়ে পরছে, যার ফলে মশা-মাছি উপদ্রহে ‘ডেঙ্গু’সহ, নানা ধরনের পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী ছাড় পাচ্ছেনা গৃহপালিত পশু- পাখিও। যেখানে সেখানে পানি জমে থাকায় হুমকির মুখে নতুন নির্মিত সড়ক। বিষয়গুলো কয়েক বার কাউন্সিলর ও মেয়রকে জানানো হলেও তাদের কাছ থেকে কোনো প্রকার সমাধান পাওয়া যায়নি।

পানি নিষ্কাশন না হওয়ায় প্রায় পাঁচ হাজার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সময়ে জনদুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ইশরাক স্মৃতি ক্রীড়া সংঘের উপদেষ্টা খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাধারণ সম্পাদক তাশদীদ রহমান শিহাব, এলাকাবাসী ওসমান গনি, স্কুলছাত্র মারুফুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য সদস্য, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Tags: টাঙ্গাইল পৌরসভাপানি নিষ্কাশন ব্যবস্থামানববন্ধন
Previous Post

নাসির-ইমরুল-সাব্বিরদের দুর্ভাগা বললেন সাকিব

Next Post

ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট বাড়াল বিমান

Next Post
বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 787 বিমান রানওয়ে দিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট বাড়াল বিমান

নিরাপত্তা বাহিনী ভোট কেন্দ্রে নিরাপত্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ১৯ রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT