চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহিংসতার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ১৯ রাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:52 অপরাহ্ন 05, নভেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিরাপত্তা বাহিনী ভোট কেন্দ্রে নিরাপত্তা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মূল লড়াই চলছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। এমতাবস্থায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন পরবর্তী সহিংসতার আশঙ্কাও দেখা দেয়ায় ১৯ রাজ্যে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড।

রয়টার্স জানিয়েছে, শান্তি বজায় রাখতে এখন পর্যন্ত ১৯টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা দমনে নির্বাচনের দিন এবং পরে নিরাপত্তা জোরদার করতে প্রস্তুতিও নেয়া হয়েছে। একজন নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভ বা এমনকি সহিংসতার সম্ভাবনা থাকায় অ্যারিজোনার বেশ কয়েকটি স্কুল এবং গীর্জা যেগুলো আগে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল সেগুলোকে এবার বাদ দেয়া হয়েছে।

এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, আলাবামা, অ্যারিজোনা, ডেলাওয়্যার, আইওয়া, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা, নিউ মেক্সিকো, ওরেগন, উইসকনসিন ও ওয়াশিংটন রাজ্যে ন্যাশনাল গার্ড মিশন রয়েছে এবং ওয়াশিংটন ডিসি, কলোরাডো, ফ্লোরিডা, হাওয়াই, নেভাদা, ওরেগন, পেনসিলভেনিয়া, টেনেসি, টেক্সাস ও ওয়েস্ট ভার্জিনিয়ায় সেনা প্রস্তুত রাখা হয়েছে।

সবচেয়ে বেশি দৃষ্টি থাকবে ব্যাটলগ্রাউন্ড বা সুইং স্টেটগুলোর দিকে। এর মধ্যে উল্লেখযোগ্য রাজ্য হলো নেভাদা। ২০২০ সালের নির্বাচনের পর সেখানে বিক্ষোভ করেছিলেন ট্রাম্প সমর্থকরা। তাদের কাউকে কাউকে সশস্ত্র অবস্থায় দেখা গেছে। সেখানে বেশ কিছু ভোট গণনা সেন্টারের চারপাশে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে।

এছাড়া অ্যারিজোনার শেরিফ তার বিভাগকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। যদি বড় কোনো সহিংসতা দেখা দেয় তাহলে ড্রোন এবং স্নাইপারকে প্রস্তুত রেখেছেন। অ্যারিজোনার কাউন্টি শেরিফ রাস স্কিনার বলেছেন, হুমকি ও সহিংসতার জন্য তার বিভাগ ‘উচ্চ সতর্কাবস্থায়’ আছেন এবং তিনি কর্মীদের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে, ২০২০ সালে ব্যাটলগ্রাউন্ড রাজ্য মিশিগানে ট্রাম্প সমর্থকরা ডাউনটাউন ডেট্রয়েট কনভেনশন হলে নেমে আসে। তারা জানালায় আঘাত করতে শুরু করে। এই বছর সেখানে মেটাল ডিটেক্টর বসানো হয়েছে। প্রায় ১৫ জন পুলিশ অফিসার হলটিতে টহল দিচ্ছেন।

Tags: ন্যাশনাল গার্ডযুক্তরাষ্ট্র নির্বাচন ২০২৪যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
Previous Post

ঢাকা-রাজশাহী রুটে ফ্লাইট বাড়াল বিমান

Next Post

‘ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন ১৯ সাংবাদিক

Next Post
সাংবাদিকরা পুরস্কার গ্রহণের সময় ছবি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

'ইআরএফ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৩' পেলেন ১৯ সাংবাদিক

বাংলাদেশের ভোটার তালিকা প্রক্রিয়া ও ব্যালট পেপার পূরণের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যালট পেপার পূরণে সময় লাগে ১০ মিনিট! 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT