চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশের উদ্যোগে সংগৃহীত বই পৌঁছে যাচ্ছে সারাদেশের লাইব্রেরিতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:06 অপরাহ্ন 20, অক্টোবর 2024
in শিক্ষা
A A
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন ব্যক্তি ও শিশু. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তহীন মহাশূণ্যের রহস্য অনেক বেশি আকৃষ্ট করে ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাফিজুলকে। তাই মহাকাশ বিষয়ক বই পেলেই পড়া শুরু করেন নাফিজুল। সম্প্রতি ক্ষুদে এই পাঠকের স্কুল লাইব্রেরিতে বিকাশ-এর উদ্যোগে এবং প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় যুক্ত হয়েছে আরও প্রায় ৪০০ বই, যা তার বই পড়ার ঝোঁক আরও বাড়িয়ে তুলতে ভূমিকা রাখবে।

কেবল নাফিজুল ও তার স্কুল নয়, সারাদেশে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমন্বিত উদ্যোগে গড়ে ওঠা লাইব্রেরির পাঠকদের কাছে লাখেরও বেশি বই পৌঁছে দেয়া কার্যক্রম শুরু করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ, সহযোগিতায় আছে প্রথম আলো ট্রাস্ট। এবছর ২৫ টি জেলার ৩৯৩ টিরও বেশি লাইব্রেরিতে পৌঁছে দেয়া হবে বইগুলো।

গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবছরও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা প্রাঙ্গণে আসা লেখক-পাঠক-দর্শনার্থীদের কাছ থেকে বই সংগ্রহ করে বিকাশ। পাশাপাশি, বিকাশ এর অর্থায়নে আরও বই কিনে যুক্ত করা হয় এই উদ্যোগে। ‘মেধার বিকাশ ঠেকায় কে’-স্লোগানে শুরু হয় এবছরের বই সংগ্রহ কার্যক্রম।

সারাদেশের সববয়সী পাঠকদের কাছে গল্প, কবিতা, উপন্যাস, বিজ্ঞানবিষয়ক, ধর্মীয়, আত্মউন্নয়নমূলক বইসহ নানান ধরনের বৈচিত্র্যপূর্ণ বই সহজলভ্য করতে বিকাশ এই ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করে। গত কয়েক বছরে লাখো পাঠক-লেখক-দর্শনার্থী বই অনুদান দিয়ে বিকাশ এর এই কার্যক্রমে সংযুক্ত হয়েছে।

প্রসঙ্গত, বিকাশ গত সাত বছর ধরে বইমেলার মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে। আর গত ৫ বছর ধরে বই সংগ্রহ উদ্যোগ চালু রয়েছে যার মাধ্যমে বিগত ৪ বছরে দেশের বিভিন্ন সুবিধাবঞ্চিত স্কুল সহ বিভিন্ন ধরনের লাইব্রেরিতে ১ লাখ ৪৭ হাজার বই বিতরণ করেছে বিকাশ। মেলায় আসা পাঠক, লেখক, দর্শনার্থীদের থেকে পাওয়া অনুদানের বইয়ের সাথে বিকাশ-এর পক্ষ থেকে আরও বই কিনে পৌঁছে দেয়া হয় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য।

বিকাশ-এর উদ্যোগে বই সংগ্রহ ও বিতরণের এই আয়োজনে গত বছর থেকে যুক্ত হয়েছে প্রথম আলো ট্রাস্ট। চুয়াডাঙ্গার স্বয়ম্ভর পাবলিক লাইব্রেরিতে বই দেয়ার মাধ্যমে শুরু হয়েছে এবছরের বিতরণ কার্যক্রম। এখন পর্যন্ত চুয়াডাঙ্গা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, রংপুর, যশোর, ফরিদপুর জেলার বিভিন্ন লাইব্রেরিতে বই পৌঁছে দেয়া হয়েছে।

Tags: বইবিকাশলাইব্রেরি
Previous Post

যাদের নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ

Next Post

কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

Next Post
কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে নারীকে পিটিয়ে হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

কক্সবাজার সৈকতে তরঙ্গের মাঝে নৌকা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT