চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১৫ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের সিরিজ জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কা ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে জয়ের পর দ্বিতীয়টিতেও অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা। গলে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে লঙ্কান দল। ১৫ বছর পর কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে তারা। সবশেষ ২০০৯ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছিল কিউইদের।

গলে ইনিংস ও ১৫৪ রানে জিতেছে শ্রীলঙ্কা। ৬ বছর পর ইনিংস ব্যবধানে পরাজয় দেখেছে নিউজিল্যান্ড। সবশেষ ২০১৮ সালের নভেম্বরে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে ১৬ রান ও ইনিংস ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। লঙ্কানদের বিপক্ষে কিউইদের দ্বিতীয় ইনিংস ব্যবধানে পরাজয় এটি। ১৯৯৮ সালে গলে ইংনিস ও ১৬ রানে কিউইদের হারায় শ্রীলঙ্কা। সেবার ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিক দল।

টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৬৩.৪ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৬০২ রান তুলে ইনিংস ঘোষণা করে ধনঞ্জয়া ডি সিলভার দল। সেঞ্চুরি পেয়েছেন দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিস। নিজেদের প্রথম ইনিংসে নেমে ৩৯.৫ ওভার ব্যাট করে ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৮১.৪ ওভার ব্যাট করে ৩৬০ রানে থামে কিউইবাহিনী।

টেস্টের ভাগ্য লেখা হয়েছিল মূলত তৃতীয় দিনে। ৬০২ রান সামনে রেখে প্রথম ইনিংসে ৮৮ রানে অলআউটের পর দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য কিছুই করতে হতো কিউইদের। তৃতীয় দিন শেষে ১৯৯ রানে ৫ উইকেট হারানোর পর ইনিংস ব্যবধানে হার এড়ানোটা অসম্ভব হয়ে দাঁড়ায় নিউজিল্যান্ডের সামনে।

৩১৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন ব্যাটে নেমে নিশান পেইরিস ও প্রবাথ জয়সুরিয়ার ঘূর্ণিতে মধ্যাহ্ন বিরতির কিছুপর গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানের পথে ৭৮ রান করেছেন গ্লেন ফিলিপস। মিচেল স্যান্টনার ৬৭, ডেভন কনওয়ে ৬১, টম ব্লান্ডেল ৬০ এবং কেন উইলিয়ামসন ৪৬ রান করেন।

দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের হয়ে নিশান ৬ উইকেট ও প্রবাথ ৩টি উইকেট নেন।

Tags: কামিন্দুকুশলগলচান্দিমালশ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট
Previous Post

আরাধ্য কি স্কুলে যায় না? প্রশ্নের উত্তরে যা বললেন ঐশ্বরিয়া

Next Post

ডেঙ্গু রোগীকে যথাসময়ে হাসপাতালে নিলে মৃত্যুর হার কমানো সম্ভব

Next Post
ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে চিকিৎসা ও পর্যবেক্ষণ ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু রোগীকে যথাসময়ে হাসপাতালে নিলে মৃত্যুর হার কমানো সম্ভব

ক্রিকেট মাঠে রক্ষণাবেক্ষণের জন্য রোড কভারিং মেশিনের কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনো বল গড়াল না তৃতীয় দিনেও, খেলা পরিত্যক্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT