চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুবাইয়ে আসছে চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2017
in তথ্যপ্রযুক্তি
A A

ছোটবেলায় অনেকেই হয়তো কার্টুন ছবি ‘দ্য জেটসনস’ দেখেছেন। প্রযুক্তিতে ব্যাপক উন্নত সুদূর ভবিষ্যতের পটভূমিতে তৈরি ওই কার্টুনে দেখা যেত, মানুষেরা আর গাড়িতে চড়ে রাস্তার ওপর দিয়ে চলাচল করছে না। সবার কাছে ছোট ছোট উড়ন্ত যান।

বর্তমানের গাড়িগুলোর মতোই সেই যানগুলোর কোনোটি ব্যক্তিগত মালিকানার, কোনোটি আবার ভাড়া করা ট্যাক্সির মতো।

এমনই একটা ভবিষ্যতের কল্পনা এবার বাস্তব হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। সেখানে শিগগিরই চলাচলের অনুমতি পেতে যাচ্ছে চালকবিহীন (ড্রোন) উড়ন্ত ট্যাক্সি।

ছোট আকারের এই ড্রোন ট্যাক্সিতে মাত্র একজন আরোহী আর একটি ছোট সুটকেস একসঙ্গে জায়গা হবে। চালকের বদলে স্বয়ংক্রিয়ভাবে চলবে এই ট্যাক্সি। তবে দূর থেকে এর চলাচল ও গতিবিধি মনিটর করা হবে।

চার পায়ে আটটি রোটর ব্লেডের সাহায্যে চলবে এই উড়ন্ত ট্যাক্সি। ইতোমধ্যে এটি তৈরি করেছে চীনের ‘ইহ্যাং’ নামের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান। জিপিএসে গন্তব্য ও যাত্রাপথের তথ্য ঢুকিয়ে বোতাম চাপলেই ট্যাক্সি তার কাজ শুরু করে দেবে।

দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাক্সিটি অনুমোদন পেয়ে গেছে। এ বছরের শেষে বা তার আগেই দুবাইয়ের আকাশে উড়তে পারে উড়ন্ত ট্যাক্সি। এমনকি জুলাইয়েও এর দেখা যাত্রীরা পেতে পারেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের মহাপরিচালক মাত্তার আল তাইয়ের ড্রোন ট্যাক্সিটি সম্পর্কে বলেন, এটি শুধু কোনো মডেল নয়। এটি আসলেই দুবাইয়ের আকাশে উড়েছে। ইতোমধ্যে দুবাইয়ের বিখ্যাত বহুতল ভবন বুর্জ আল আরবের ওপর দিয়ে উড়িয়ে নিয়ে পরীক্ষা চালানো হয়েছে ট্যাক্সিটির।

সোমবার মাত্তার আল তাইয়ের সাংবাদিকদের জানান, জুলাইয়ের মধ্যে ট্যাক্সি সেবাটি চালু করতে কোনো চেষ্টা বাকি রাখবে না আমিরাত সরকার।

ভিডিওতে দেখুন উড়ন্ত ট্যাক্সির এক ঝলক:

Tags: উড়ন্ত ট্যাক্সিড্রোনদুবাই
Previous Post

মেয়ের কণ্ঠে বাবার গান

Next Post

নাটকটি দেখলে তাহসান সম্পর্কে ভুল ধারণা ভেঙ্গে যাবে : আশফাক নিপুন

Next Post

নাটকটি দেখলে তাহসান সম্পর্কে ভুল ধারণা ভেঙ্গে যাবে : আশফাক নিপুন

‘ডিয়ার জিন্দেগি’র ছেঁটে ফেলা দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT