চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিয়ার জিন্দেগি’র ছেঁটে ফেলা দৃশ্য দেখতে পাচ্ছেন দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 16, ফেব্রুয়ারি 2017
in অন্যান্য, বিনোদন
A A

সামাজিক মাধ্যমগুলোতে ‘ডিয়ার জিন্দেগি’ ছবির অপ্রকাশিত দৃশ্যগুলো এখন বেশ আলোচিত। আর তাই ছবিটির অপ্রকাশিত আরও কিছু দৃশ্য প্রকাশ করা হয়েছে। জানা গেছে, এখন পর্যন্ত ছবিটির চারটি বাদ দেওয়া দৃশ্য প্রকাশ করেছে ‘ডিয়ার জিন্দেগি টিম’। প্রতিটি দৃশ্যেই আলিয়া ভাট অভিনীত চরিত্র কিয়ারাকে দেখা গেছে জীবনের জটিল মুহুর্তগুলো মোকাবেলা করতে। সম্প্রতি প্রকাশ হওয়া দৃশ্যে কোনাল কাপুরকেও দেখা গেছে, ছবিতে তার চরিত্রের নাম রঘুভেন্দ্র।

‘ডিয়ার জিন্দেগ’ ছবিতে কিয়ারার প্রতি দূর্বল রঘুভেন্দ্র। কাহিনির এক পর্যায়ে কথা কাটাকাটি হয় তাদের। সম্প্রতি প্রকাশিত ভিডিওর শিরোনাম ‘আই অ্যাম স্যরি’। ভিডিও ক্লিপটিতে দেখানো হয়, রঘুভেন্দ্র ক্ষমা চাচ্ছে কিয়ারার কাছে। রঘুভেন্দ্র জানায়, সে তার প্রাক্তণ প্রেমিকার সাথে সম্পর্ক ভেঙ্গে দিয়েছে।

‘ডিয়ার জিন্দেগি’ ছবির অপ্রকাশিত দৃশ্য

সামাজিক মাধ্যমগুলোতে এই দৃশ্য নিয়ে আলোচনা হচ্ছে যে, দৃশ্যটি ছবিতে থাকলে কাহিনির শেষটা অন্যরকম হতে পারতো। আলিয়ার সাথে রঘুভেন্দ্রর সম্পর্ক পুনরায় ঠিক হওয়ার সম্ভাবনা থেকে যেত।

গৌরি খান, করণ জোহর এবং গৌরি সিন্ধে প্রযোজিত ‘ডিয়ার জিন্দেগি’ ছবিটি মুক্তি পেয়েছে গত বছর ২৫ নভেম্বর। ছবির চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন প্রযোজক গৌরি সিন্ধে। ছবিতে অভিনয় করেছেন শাহরুখ খান, আলিয়া ভাট, কুনাল কাপুর, সিদ্ধার্থ শুক্লা, আংগাদ বেদী এবং আরও অনেকে।

অপ্রকাশিত দৃশ্যটির ইউটিউব লিঙ্ক-

Previous Post

নাটকটি দেখলে তাহসান সম্পর্কে ভুল ধারণা ভেঙ্গে যাবে : আশফাক নিপুন

Next Post

ক্রিয়া-প্রতিক্রিয়া জানানোর সময় এখনও আসেনি: সিইসি

Next Post

ক্রিয়া-প্রতিক্রিয়া জানানোর সময় এখনও আসেনি: সিইসি

ট্রাম্পের শ্রমমন্ত্রীর মনোনয়ন থেকে নাম প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT