চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়ের কণ্ঠে বাবার গান

সৈয়দ নূর-ই- আলম by সৈয়দ নূর-ই- আলম
11:31 পূর্বাহ্ন 16, ফেব্রুয়ারি 2017
in বিনোদন
A A

‘আমি বাবাকে সেভাবে পাইনি। বাবা যখন মারা যান, তখন আমার বয়স ছিল এক বছর। তবে সেই ছোটবেলা থেকেই বাবার গান শুনছি। আমাদের বাসায় বাবার গানের চর্চা সব সময়ই ছিল। বড় হয়ে রেকর্ডে বাবার বেশির ভাগ গান শুনেছি। আমি নিজেও চর্চা করেছি। এবার অ্যালবাম করেছি বাবার গান নিয়ে।’ বললেন নূরজাহান আলীম। বাবা লোকগানের প্রখ্যাত শিল্পী আবদুল আলীম। বাবার গাওয়া গান নিয়ে অ্যালবাম করেছেন নূরজাহান আলীম। অ্যালবামের নাম ‘যারে ছেড়ে…’।

গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন কার্যালয়ে নুরজাহান আলীমের এই নতুন অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অ্যালবামের মোড়ক খোলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত পরিচালক জাহিদ বাসার পংকজ, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যাবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সংগীত পরিচালক ইসরাত জাহান জুঁইসহ অনেকে। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাসার পংকজ।

নতুন এই  অ্যালবামে গান রয়েছে তিনটি। গানগুলো হলো- ‘বাইরাম বাইরাম করে’, ‘যারে ছেড়ে এলাম’, ‘তোমারও লাগিয়া’। নূরজাহান আলীম জানান, অ্যালবামের শিরোনাম গা্ন  ‘যারে ছেড়ে’র গীতিকার ও সুরকার পল্লীকবি জসিমউদ্দিন। গানটি প্রথম ব্যবহার করা হয় ‘বেদের মেয়ে’ ছবিতে। এবার এই গানের মিউজিক ভিডিও তৈরি হয়েছে।

নূরজাহানের প্রথম অ্যালবাম ‘মাঝি’ ছিল মৌলিক গান নিয়ে। ‘যারে ছেড়ে’ দ্বিতীয়। শিল্পী বলেন, ‘এরপর বাবার কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো নিয়ে অ্যালবাম করব।’

 

 

 

Previous Post

বরিশাল-কুয়াকাটা ও বরগুনায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

Next Post

দুবাইয়ে আসছে চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি

Next Post

দুবাইয়ে আসছে চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি

নাটকটি দেখলে তাহসান সম্পর্কে ভুল ধারণা ভেঙ্গে যাবে : আশফাক নিপুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT