চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অমিতাভের পরে নতুন প্রজন্মের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ রণবীর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
তিনজন পুরুষের ছবি, একজন তরুণ, দুইজন প্রবীণ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অ্যানিম্যাল’ মুক্তি পাওয়ার পরপরই ছবিটি নিয়ে প্রকাশ্যে নিন্দা ও সমালোচনা করেছিলেন বিখ্যাত গল্পকার ও গীতিকার জাভেদ আখতার। ছবিতে থাকা বিতর্কিত পৌরুষতন্ত্রের কথা তুলে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সমালোচনাও করেছিলেন তিনি। সেই জাভেদ আখতারই এবার মুখ খুললেন অভিনেতা রণবীর কাপুরকে নিয়ে।

‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীরের অভিনয়ের পাশাপাশি তার রাগী চেহারা দর্শকের দারুণ পছন্দ হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘শোলে’ ছবির অন্যতম লেখক জাভেদ আখতার কথা বললেন অমিতাভ বচ্চনের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ হয়ে ওঠা প্রসঙ্গে। সেই সাথে উঠলো রণবীর কাপুরের প্রসঙ্গও।

অমিতাভকে ‘অ্যাংরি ইয়ং ম্যান’ রূপে দেখা গিয়েছিল যেসব ছবিতে সেই সব ছবির সব গল্প ও চিত্রনাট্য সেলিম খানের সঙ্গে জুটি বেঁধে তৈরি করেছিলেন জাভেদ আখতার। তিনি জানান, অমিতাভ অভিনীত ওই ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর চরিত্রগুলোর রাগি ও মারমুখী হয়ে ওঠার পিছনে থাকত গভীর যন্ত্রণা ও বঞ্চনার ইতিহাস। সেই কারণেই ওই চরিত্রগুলি ভয়ডরহীন এবং মারমুখী হয়ে উঠত, তাই দর্শকের কাছে চরিত্রগুলো দারুণ বিশ্বাসযোগ্য মনে হত। কিন্তু আজকাল পর্দার কোনও চরিত্র ‘অ্যাংরি’ হলেও তার সেই রাগের পিছনে উপযুক্ত কোনও কারণ থাকে না। একারণে দর্শকের কাছে চরিত্রের বিশ্বাসযোগ্যতা কমে গেছে।

জাভেদকে প্রশ্ন করা হয় তিনি রণবীর কাপুরের উদ্দেশেই এই কথা বললেন কি না। কারণ ‘অ্যানিম্যাল’-এ ছবিতেও রণবীর অভিনীত চরিত্রটি ছিল ‘অ্যাংরি ইয়ং ম্যান’-এর এবং গল্পে রণবীরের সেই ‘অ্যাংরি’ হয়ে ওঠার কারণ নিয়েও যথেষ্ট সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছিল দর্শক-সমালোচকমহলে। শোনা মাত্রই জাভেদ আখতার বলে ওঠেন, ‘না, একেবারেই আমার এই কথা রণবীরের উদ্দেশে নয়। বরং আমি ওর জন্য একটি গল্প লিখতে পারি’।

জাভেদ আখতারের মত কিংবদন্তি চিত্রনাট্যকারের মুখে একথা শুনে জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মাঝে। ভক্তদের মনে প্রশ্ন, তবে কি অমিতাভের পর বলিউড আবার ‘অ্যাংরি ইয়ং ম্যান’ পেতে চলেছে? সেই প্রশ্নের জবাব অবশ্য আসেনি জাভেদ আখতারের তরফ থেকে। কোনও মন্তব্য আসেনি রণবীরের তরফ থেকেও।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: জাভেদ আখতাররণবীর কাপুর
Previous Post

চিকিৎসকের ওপর হামলার বিষয়ে সারজিসের কঠোর বার্তা

Next Post

লিটনের পর মিরাজের ফিফটি, জুটিতে শতরান পার

Next Post
বাংলাদেশের ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, লিটনের পর ফিফটি পার করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের পর মিরাজের ফিফটি, জুটিতে শতরান পার

অভিনেতা রোশান অভিনীত 'তুফান' ওটিটি সিরিজের জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

চরকি-হইচই দুই ওটিটি-তে 'তুফান' আসছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT