চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ শর্তে আন্দোলন স্থগিত করলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারি-কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:39 অপরাহ্ন 11, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতিকে একীভূতকরণের বিষয়ে কমিটি গঠন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতির প্রেক্ষিতে ৬ শর্তে আন্দোলন স্থগিত করলো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা।

বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের (অতিরিক্ত সচিব) সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে দুই দফা দাবি পূরণে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন করে উভয়পক্ষের সমন্বয়ে কমিটি গঠন করার প্রতিশ্রুতি দিয়েছে মন্ত্রণালয়। বৈঠক শেষে সামগ্রিক বিষয়ে পর্যালোচনা করে নিম্নোক্ত ৬টি শর্তে বৃহস্পতিবার থেকে সাময়িকভাবে কর্মবিরতি স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শর্তগুলো হচ্ছে, কমিটি গঠন ও রিপোর্ট দাখিল না হওয়া পর্যন্ত আরইবি এর কোন কর্মকর্তা/কর্মচারী হয়রানির উদ্দেশ্যে পবিসসমূহে গমন করতে পারবে না, কমিটিকে পবিসের বিদ্যমান সকল পদের বৈষম্য দূরীকরণ ও একীভূত করণসহ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নে একটি গ্রহনযোগ্য সুপারিশ দাখিল করতে হবে, চুক্তিভিত্তিক/ অনিয়মিত সকল কর্মচারীদের স্ব-স্ব পদে নিয়মিত করতে হবে, বর্ণিত সময়ের মধ্যে পবিসসমূহের কোন কর্মকর্তা/কর্মচারীদের কোন প্রকার হয়রানিমূলক বদলী করা যাবে না, এই আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তকৃত ২জন এজিএম ও স্ট্যান্ড রিলিজকৃত ২ জন এজিএমকে স্ব-পদে বহাল এবং এজিএম (ওএন্ডএম) আব্দুল হাকিমকে ২৩ ফেব্রুয়ারি থেকে নিয়মিত করতে হবে এবং বিদ্যুৎ বিভাগ কর্তৃক দাবি বাস্তবায়নের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত না হলে দাবি আদায়ে পুনরায় মাঠে নামতে বাধ্য হবো।

রাজন কুমার দাশ বলেন, আমরা বিদ্যুৎ বিভাগ তথা প্রতিমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শতভাগ আস্থাশীল। এবং তারাও সারাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সহানুভূতিশীল।

তিনি সারাদেশে আন্দোলনরত সকল কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ ক্ষেত্রে কাজে যোগ দেয়ার অনুরোধ করেন।

Tags: পল্লী বিদ্যুৎ সমিতি
Previous Post

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দু’জনের মৃত্যু

Next Post

বিদায়ী ইনিংসে দুরন্ত অ্যান্ডারসন, ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উইন্ডিজের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায়ী ইনিংসে দুরন্ত অ্যান্ডারসন, ইনিংস ব্যবধানে হারের শঙ্কা উইন্ডিজের

প্রধানমন্ত্রী ও চীনা প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত হয়েছে: চীনা গণমাধ্যম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT