চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২১, ঘটনাস্থলে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:40 পূর্বাহ্ন 03, জুলাই 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
পদদলিতের ঘটনাস্থলে পুলিশ ও জনতা, আহতদের জন্য আশ্রয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তর প্রদেশের হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নারী ও শিশুসহ মৃতের সংখ্যা ১০৭ থেকে বেড়ে ১২১ জনে ঠেকেছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশের একটি দল।

এনডিটিভি জানিয়েছে, আজ (৩ জুলাই) বুধবার ভারতের হাথরসের ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর পরের দিন সকালেই ওই ধর্মীয় গুরুর আশ্রমে পৌঁছে গেছে দেশটির উত্তরপ্রদেশ পুলিশের একটি বড় দল। কিন্তু ধর্মগুরুর সন্ধান এখনও মেলেনি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) হাথরস জেলার সিকান্দ্রা রাউ এলাকার রতি ভানপুর গ্রামে বিশেষভাবে স্থাপিত তাবুতে এক ধর্মপ্রচারক তার অনুগামীদের উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন। সেই অনুষ্ঠান শেষে প্রচণ্ড গরমে তাবু থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ওই জায়গায় জমায়েত হওয়ার জন্য সাময়িক অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

হাথরসের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আলোচনা তৈরি হয়েছে বিপর্যয়ের কারণ নিয়ে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় আয়োজক কমিটিকে দায়ী করছেন অনেকে। অনেকে প্রশাসনের দিকে আঙুল তুলেছেন। আবার অনেকের দাবি, আগত ভক্তদের হুড়োহুড়ির কারণেই এই ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, সেখানে প্যান্ডেল বাঁধা হয়েছিল, তাতে ব্যারিকেড ছিল। প্যান্ডেল খোলামেলা থাকলেও আর্দ্রতা এবং গরমের কারণে সকলেই হাঁসফাঁস করছিলেন এবং তারা অনুষ্ঠান শেষ হওয়ার পরেই  হুড়মুড়িয়ে বাইরে বের হতে যান। কিন্তু আসা-যাওয়ার গেট অত্যন্ত সঙ্কীর্ণ হওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অনেকে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের ওপর দিয়েই বাইরে বেরোনোর চেষ্টা করেন। তাতেই মারা গিয়েছেন শতাধিক ভক্ত।

এই ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন, অতিরিক্ত ডিজিপি। পদপিষ্টের ঘটনার পর সেই আশ্রমেই গিয়েছেন তদন্ত কমিটির সদস্যেরা। প্রশাসনের নির্দেশ, এই ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের যেন কঠোর শাস্তি দেওয়া হয়।

Tags: পদদলিত হয়ে মৃত্যুভারত
Previous Post

বিয়েতে না যাওয়ার কারণ জানালেন সোনাক্ষীর ভাই

Next Post

বিশ্বজয়ী রোহিত-কোহলিদের আটকা থাকতেই হচ্ছে, ফেরায় আরও দেরি

Next Post
ভারতীয় ক্রিকেটাররা বিশ্বজয়ী, ট্রফি ও মেডেল নিয়ে উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজয়ী রোহিত-কোহলিদের আটকা থাকতেই হচ্ছে, ফেরায় আরও দেরি

পাহাড় ধসের কারণে রোহিঙ্গা ক্যাম্পের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে শিশুসহ নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT