চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কাণ্ডে ক্ষমা চাইলেন নাগার্জুনা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 24, জুন 2024
in বিনোদন
A A
Nagarjuna smiling in a casual setting, wearing a dark shirt. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কের মুখে পড়লেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুনা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ভিডিও, যা প্রকাশ্যে আসতেই রীতিমত সমালোচিত হচ্ছেন এই তারকা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, একটি ক্যাফের পাশ থেকে হেঁটে বের হচ্ছেন নাগার্জুনা। আর তখনই অভিনেতার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন সেই ক্যাফের এক কর্মী। যিনি বিশেষভাবে অক্ষম (প্রতিবন্ধী)। ঠিক তখনই নাগার্জুনার দেহরক্ষী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। যার ফলে লোকটি হোঁচট খেয়ে পড়ে যায়। কিন্তু সেই সময় নাগার্জুনা এই ঘটনায় কোন প্রতিক্রিয়া না দিয়ে হাঁটতে থাকেন।

যদিও এসময় নাগার্জুনার সঙ্গে থাকা অভিনেতা ধানুশ কয়েকবার পিছনে ফিরে তাকান। তবে তিনিও শেষমেশ হেঁটেই চলে যান। যা ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেট-নাগরিকরা।

ভিডিওটি শেয়ার করে এর ক্যাপশনে এক নেটিজেন লেখেন, ‘মানবতা কোথায় গেল?’ #নাগার্জুনা। সেই ভিডিওর কমেন্ট বক্সে এক ব্যক্তি লিখেছেন, ‘তিনি প্রতিবন্ধী। কত অপমানিত বোধ করেছেন তিনি!’ অপর একজন লিখেছেন, ‘এটা হৃদয়বিদারক। ওই লোকটার সঙ্গে এমন ব্যবহার প্রাপ্য ছিল না।’ তৃতীয়জনের মন্তব্য, ‘সেলেবের খুব কাছাকাছি আসা ভক্তদের সামলানোর আরও ভালো উপায় আছে।’ চতুর্থজন লিখেছেন, ‘এখনও আমার হৃদয় ভারাক্রান্ত, কত নিষ্ঠুর এই তারকারা।’

তাইতো সমালোচনা এড়াতেই নাগার্জুনা নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি নোট শেয়ার করে লিখেছেন, ‘এটি এইমাত্র আমার নজরে এসেছে, এটা হওয়া উচিত ছিল না!! আমি ভদ্রলোকের কাছে ক্ষমা চাইছি (হাত জোড় করা ইমোজি) এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করব ভবিষ্যতে, যেন এই ধরনের ঘটনা আর না হয়!!’ –ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: দক্ষিনী তারকানাগার্জুনাবিতর্ক
Previous Post

দেশে আধুনিক ও আনন্দময় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানালেন প্রধানমন্ত্রী

Next Post

মেসির ৩৭

Next Post
মেসি বিশ্বকাপ ট্রফি ধরে খাচ্ছেন, আনন্দিত ও গর্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির ৩৭

বৃষ্টির কারণে মাঠে খেলা বন্ধ, আকাশ মেঘলা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বড় হুমকি বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT