চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোণায় পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
5:41 অপরাহ্ন 23, জুন 2024
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
নেত্রকোণায় পানিতে ডুবে শিশুসহ ৪ জনের মৃত্যু, লাশ উদ্ধার. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোণায় পুকুরে ও নদীর পানিতে ডুবে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন শিশু এবং সালমা আক্তার (২১) নামের এক গৃহবধূ রয়েছে বলে জানা গেছে।

রোববার ২৩ জুন সকালে পূর্বধলা ও দুর্গাপুরে এই দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকেন্ডা গ্রামের মোহাম্মদ আলীর ৮ বছরের শিশু মো. নোমান মিয়া, সদর উপজেলার সাতপাই উল্লাবাড়ি এলাকার মো. আল মামুনের ৭ বছরের শিশু মো. তাসকিন মিয়া। নোমান আর তাসকিন একে অপরের খালাত ভাই।

সালমা পূর্বধলার আগিয়া ইউনিয়নের টিকুরিয়া গ্রামের নওয়াব আলীর মেয়ে এবং বিশকাকুনী গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। এছাড়া ৫ বছরের শিশু জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কুল্লাতলী গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, তাসকিন শনিবার বিকেলে মা-বাবার সাথে পাঁচমারগেন্ডা গ্রামে নানা বাড়ি বেড়াতে যায়। পরে তাসকিন তার খালাত ভাই নোমানকে খেলা করতে বাড়ি থেকে বের হয়। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

পরে রোববার সকাল সোয়া ১০টার দিকে বাড়ির পাশে কংস নদের শাখা দেইড়াগাঙয়ে তাদের ভাসমান মরদেহ দেখতে পান বাড়ির লোকজন। পরে তাসকিন ও নোমানের লাশ উদ্ধার করেন তারা।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সকাল সাড়ে ৯টার দিকে বাবার বাড়িতে বেড়াতে যাওয়া সালমা আক্তার বাড়ির সামনে পুকুরে হাতমুখ ধোয়ার সময় পানিতে পড়ে যান। বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে পৌনে ১১টার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। দুই শিশু ও গৃহবধূর পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর উপজেলায় দাদীর বাড়ীতে বেড়াতে এসে সমবয়সী শিশুদের সাথে নদীতে গোসল করতে বের হয় জাহাঙ্গীর। পরে দুর্গাপুর পৌর শহরের তেরী বাজার এলাকার সোমেশ্বরী নদীতে ডুবে যায়। সাথে থাকা অন্য দুই শিশু বাড়ি ফিরে জাহাঙ্গীরের নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানালে পরিবারের লোকজন নদী থেকে জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tags: নদীতে ডুবে মৃত্যুনেত্রকোনাপানিতে ডুবে মৃত্যুপুকুরে ডুবে মৃত্যু
Previous Post

শুদ্ধাচার রক্ষায় র‍্যাব ডিজি’র হুঁশিয়ারি

Next Post

এই ছবিতে নায়িকা বিদ্যা সিনহা মিমকে চেনা যায়?

Next Post
নায়িকা বিদ্যা সিনহা মিমসহ অন্যান্য নারীরা একত্রে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই ছবিতে নায়িকা বিদ্যা সিনহা মিমকে চেনা যায়?

পাইকারদের সাথে আলোচনা চলাকালে ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

গরুর পাইকারদের থেকে লুট করা টাকা দিয়ে কোরবানি! 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT