চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তান ম্যাচ পান্টের কাছে ‘রোমাঞ্চকর’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:54 অপরাহ্ন 04, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা উল্লসিত, খেলা চলাকালীন আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ খেলা হয় না দীর্ঘদিন। আইসিসি কিংবা এসিসির টুর্নামেন্ট ছাড়া মুখোমুখি হওয়ার সুযোগ হচ্ছে না বাবর আজম-রোহিতদের। টি-টুয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে ৯ জুন লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী দু’দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে ‘রোমাঞ্চকর’ বলছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পান্ট।

নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় গড়াবে লড়াই। বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার। তবে টিকিটের জন্য ২০০ গুণ বেশি আবেদন জমা পড়েছে বলে গত ফেব্রুয়ারিতে জানিয়েছিল আইসিসি। ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে দর্শকদের এমন আগ্রহ থাকার কারণে ম্যাচটিকে রোমাঞ্চকর বলছেন পান্ট।

মহারণ সামনে রেখে সম্প্রতি স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলেছিলেন রিশভ পান্ট ও হার্দিক পান্ডিয়া। সেখানে জানান নিজেদের অনুভূতির কথা। পান্ট বলেছেন, ‘এটা সব সময়ই রোমাঞ্চকর। কারণ, ম্যাচটি বিশেষ। এই সব ম্যাচের বাড়তি চাপ থাকে, কারণ মানুষ অনেক দিন এটাকে মনে রাখে।’

দর্শকদের কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক। বলেছেন, ‘যেখানেই যাবেন, সমর্থকদের দেখবেন। আমি নিশ্চিত, সবাই চায় আমরা যেন পাকিস্তান ম্যাচে জয় পাই। মানছি, এটা স্বাভাবিক। তবে এসব থেকে দূরে থাকার চেষ্টাও আমি করি, মাঠে মনোযোগ দেয়ার চেষ্টা করি। আমি সমর্থকদের প্রতি কৃতজ্ঞ, তারা তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাদের সমর্থন করেন। তবে আমরা যখন মাঠে যাই, তখন অন্য কিছু নিয়ে ভাবি না।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত সাতটি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ২০০৭ সালে প্রথম আসরের ফাইনালসহ ছয়টিতেই জিতেছে ভারত। ২০২১ সালে দুবাইয়ে গ্রুপপর্বের লড়াইয়ে একমাত্র জয় দেখেছে পাকিস্তান।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪পান্টভারত২৪লিড স্পোর্টসহার্দিক
Previous Post

টিআরের অর্থ ৭০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে একাউন্ট পে চেকের মাধ্যমে দিলেন নাছিম

Next Post

মোদি-রাহুল নিজেদের আসনে জয়ী

Next Post
ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদি-রাহুল নিজেদের আসনে জয়ী

নির্বাচনী প্রচারনায় মোদি, কংগ্রেস নেতার ছবি ও ভোটারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংখ্যাগরিষ্ঠতা হারালেও আবার দিল্লির মসনদে যাচ্ছে মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT