চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিআরের অর্থ ৭০টি ধর্মীয় প্রতিষ্ঠানকে একাউন্ট পে চেকের মাধ্যমে দিলেন নাছিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:34 অপরাহ্ন 04, জুন 2024
in রাজনীতি
A A
নাছিমের সাথে আলোচনা করছেন বিভিন্ন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৩-২৪ অর্থবছরে ঢাকা ০৮ আসনে টিআর এর জন্য বরাদ্দকৃত ৭১,৩৩,৩৩৩ (একাত্তর লক্ষ তেত্রিশ হাজার তিনশত তেত্রিশ) টাকা নিজ আসনের ৬১ টি মসজিদ ও মাদ্রাসা, ৭ টি মন্দির, একটি চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহীসহ ৭০ ধর্মীয় প্রতিষ্ঠানে একাউন্ট পে চেকের মাধ্যমে প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি।

মঙ্গলবার  ৪ জুন দুপুরে রাজধানীর কাকরাইলে নিজ অফিসে এসব ধর্মীয় উপাসনালয়ের কর্তৃপক্ষের কাছে তিনি চেক হস্তান্তর করেন।

ঢাকা-৮ আসনের আওতাধীন মতিঝিল, রমনা, পল্টন, শাহাবগ ও শাহাজাহানপুরের ৭০ টি ধর্মীয় উপাসনালয়ের মধ্যে কমলাপুর জামে মসজিদ, ফকিরাপুল জামে মসজিদ, আরামবাগ জামে মসজিদ, টি এন্ডটি কলোনি জামে মসাজিদ, মতিঝিল কলোনি মসজিদ, খিলগাও বাজার জামে মসজিদ,পূরানো পল্টন জামে মসজিদ,দুদক জামে মসজিদ,ঢাকা মেডিকেল কেন্দ্রীয় জামে মসজিদ,পীর ইয়ামিনি জামে মসজিদ,ফকিরাপুলের তায়ালিমুল কুরআন মাদ্রাসা,খিলগাওয়ের ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা, শান্তিনগর বাজার মাদ্রাসাসহ ৬১ টি মসজিদ ও মাদ্রাসা, টিটি পড়ার শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির,রমনা কালি মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দিরসহ ৭ টি মন্দির, সেন্ট মেরীজ ক্যাথেড্রাল চার্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত গুরুদুয়ারা নানক শাহী রয়েছে।

এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম বলেন,আওয়ামী লীগ সরকার সব সময় এদেশের জনগণের কথা চিন্তা করে। তারা জনগণের উন্নয়নে কর্মসূচি হাতে নিয়েছে। দেশরত্ন শেখ হাসিনা চায় যাতে এদেশের জনগণ ভালো থাকে। তাই তিনি দেশের মানুষের জন্য ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নানা বরাদ্দ দিয়ে থাকেন।তারই একটি অংশ যা আমি আমার আসনের জন্য বরাদ্দ পেয়েছি তা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদান করেছি। আগামী দিনেও যাতে এ আসনের প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে তার জন্য আমি কাজ করে যাব।

তিনি আরও বলেন, ঢাকা ৮ আসনের জনগণ আমাকে ভরসা করে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার জায়গা থেকে তাদের যে স্বপ্নগুলো রয়েছে তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এ আসনের জনসাধারণের যে সমস্যাগুলো রয়েছে আস্তে আস্তে সবগুলোরই নিরসন হবে ইনশাল্লাহ। জনগণ আমাদের সাথে আছে। কেউ আমাদের এই অগ্রগতিকে থামিয়ে দিতে পারবেনা।

Tags: আ ফ ম বাহাউদ্দিন নাছিম
Previous Post

উপজেলা নির্বাচনের শেষ ধাপে প্রায় ৬৮ হাজার আনসার সদস্য মোতায়েন

Next Post

পাকিস্তান ম্যাচ পান্টের কাছে ‘রোমাঞ্চকর’

Next Post
ভারতীয় ক্রিকেটাররা উল্লসিত, খেলা চলাকালীন আনন্দ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ম্যাচ পান্টের কাছে ‘রোমাঞ্চকর’

ভারতীয় প্রধানমন্ত্রী মোদি ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদি-রাহুল নিজেদের আসনে জয়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT