ভারতের ইতিহাসে টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের ফল গণনায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে। তবে গতবারের চেয়ে বেশি ভোট পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। পশ্চিমবঙ্গে এগিয়ে আছে মমতা বন্দোপাধ্যায়ের তৃণমূল।








