চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর কিছু হলে সেনাপ্রধানকে দেখে নেয়ার হুমকি ইমরান খানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খান ও সেনাপ্রধানের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

জেল থেকেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, ‘আমার স্ত্রীর কিছু হলে আমি আসীম মুনীরকে ছাড়ব না, যতদিন বেঁচে আছি ততদিন আমি আসীম মুনীরকে ছাড়ব না। আমি তার অসাংবিধানিক ও বেআইনি পদক্ষেপ ফাঁস করে দেব।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, একাধিক মামলায় অভিযুক্ত ইমরান খান বর্তমানে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি আছেন। সেখানেই বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সাথে সাক্ষাৎকালে এই কথা বলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান। পরে ইমরান খানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে তা তুলে ধরা হয়।

এসময় ইমরান খান অভিযোগ তুলে বলেন, তার স্ত্রী বুশরা বিবির কারাবাসের জন্য সরাসরি দায়ী সেনাপ্রধান আসিম মুনির। তিনি বলেন, যে বিচারক তার স্ত্রীর সাজার রায় দিয়েছেন তিনি নিজেই বলেছেন যে তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছিল। ইমরান খান বলেন, দেশে জঙ্গলের আইন চলছে এবং সবই করা হচ্ছে জঙ্গলের রাজার ইচ্ছায়। জঙ্গলের রাজা চাইলে নওয়াজ শরিফের সব মামলা মাফ করে দেওয়া হয়। যখন তিনি চান, পাঁচ দিনে তিনটি মামলায় আমাদের শাস্তি দেওয়া হয়।

তিনি আরও বলেন, অর্থনীতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের মাধ্যমে নয়, বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল হবে। তিনি বলেন, জঙ্গলের আইনের কারণে দেশে বিনিয়োগ হবে না। সৌদি আরব আসছে এটা ভালো কিন্তু দেশে আইনের শাসন হলেই বিনিয়োগ আসবে।

তিনি পাঞ্জাবের বাহাওয়ালনগর এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের বিষয়ে বলেন, আইন লঙ্ঘন করে পুলিশকে মারধর করা হয়েছিল। তিনি আরও বলেন, পিটিআইকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখা হচ্ছে। এই সময়ে নিপীড়নের সামনে দাঁড়ানোই হলো জিহাদ। আমাদের কর্মীদের প্রতিটি ভোটকে রক্ষা করতে হবে, ভোটকে পাহারা দিতে হবে।

উল্লেখ্য, দুর্নীতি মামলা এবং অবৈধ বিয়ে সংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত বুশরা বিবি। বর্তমানে তিনি ইসলামাবাদ সংলগ্ন শহরতলি বানি গালা এলাকার বাড়িতে বন্দি আছেন।

Tags: আসিম মুনিরইমরান খানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফসেনাপ্রধান
Previous Post

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

Next Post

সুপার লিগের আগেই শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার লিগের আগেই শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

গার্দিওলা রিয়ালের খেলার কৌশল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের খেলার কৌশল বিচারে নারাজ গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT