চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের খেলার কৌশল বিচারে নারাজ গার্দিওলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা রিয়ালের খেলার কৌশল নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি এসব বিচার করি না। অতীতে এই ধরনের প্রতিপক্ষকে আমরা পেয়েছি। কিছু দল বেশি খোলামেলা আগ্রাসী হয়ে খেলে, কিছু দল নিচে রক্ষণাত্মক খেলে। তারা জানে এটা মাঠে এসে করাটা কঠিন এবং তারা সেই চেষ্টাই করেছে। ডি বক্সের কিনারায় এবং বাইরে থেকে আমরা প্রচুর শট নিলেও লক্ষ্য অর্জন করতে পারিনি। রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত পেরেছে।’

রক্ষণাত্মক কৌশলে ফুটবল খেলে টাইব্রেকারে ম্যানচেষ্টার সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সেমিফাইনালে যাওয়া নিয়ে এ কথাগুলোই বলেন পেপ গার্দিওলা। একের পর এক আক্রমণ গড়লেও ম্যানচেস্টার সিটির সুযোগ কাজে লাগাতে না পারাকেই পরাজয়ের কারণ হিসেবে দেখছেন ম্যানসিটির কোচ।

৬৭ শতাংশের বেশি সময় বলের নিয়ন্ত্রণ রাখা সিটি পোস্ট বরাবর ৩৩টি শট নিয়েছিল। যদিও কেভিন ডি ব্রুইনে ছাড়া কেউ লক্ষ্যভেদে সক্ষম হননি। আটটির বেশি শট নিতে না পারলেও রিয়াল ঠিকই একবার জালে বল জড়ায়। প্রথমার্ধে আর্লিং হালান্ডের হেড ক্রসবারে লেগে না ফিরলে ম্যাচের ফল ভিন্ন হতে পারতো।

গার্দিওলা বলেন, ‘আমি জিততে পছন্দ করতাম। কিন্তু রিয়াল মাদ্রিদকে অভিনন্দন। আমরা সবকিছুই করেছি। যতটা করেছি, সেজন্য আমার কোনো অনুশোচনা নেই। আমরা ব্যতিক্রমী ফুটবল খেলেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি, এমনটাই হয়।’

‘খেলোয়াড়দের যেভাবে খেলেছে, তার জন্য আমি তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু ফুটবল মানেই জেতা এবং আমরা তা পাইনি। তবুও আমরা যথেষ্ট পরিমাণ ব্যতিক্রমী ছিলাম।’

ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন, ‘পেনাল্টি শুটআউটে আমরা নিশ্চিত ছিলাম যে সেমিফাইনালে আমরা যেতে পারবো।’ গার্দিওলার কন্ঠে অবশ্য ভিন্ন সুর। স্পেনিয়ার্ড এ কোচের ভাষ্য, ‘কখনো কখনো আপনি পেনাল্টি শুটআউটে জিততে পারেন, কখনো আবার পারেন না। কিন্তু খেলায় আমরা যে সুযোগ পেয়েছিলাম, তা কাজে লাগাতে পারিনি।’

কোয়ার্টার ফাইনালেই চ্যাম্পিয়ন্স লিগে সিটির যাত্রা শেষ হওয়ায় ক্লাবটির চলতি মৌসুমে আর ট্রেবল জেতা হচ্ছে না। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জয়ের সম্ভাবনা রয়েছে। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে ম্যানসিটি। আগামী শনিবার এফএ কাপের সেমিফাইনালে ইংলিশ জায়ান্টদের প্রতিপক্ষ চেলসি।

Tags: গার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগম্যানচেস্টার সিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

সুপার লিগের আগেই শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

Next Post

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

Next Post
বাংলাদেশের প্রভাবশালী ব্যক্তিত্বের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা

সৌদি আরবের মরুভূমিতে নতুন রাস্তা ও পাহাড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিবৃষ্টিতে বদলে যাচ্ছে সৌদি আরবের মরুভূমি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT