চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু

মহিউদ্দিন মুরাদ by মহিউদ্দিন মুরাদ
12:39 অপরাহ্ন 18, এপ্রিল 2024
in জনপদ, লক্ষ্মীপুর
A A
বাংলাদেশের লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলা ও গুলিতে আহত হওয়া ছাত্রলীগ নেতা এম সজীব মাহমুদ ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার ১৮ এপ্রিল ভোররাতে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

মৃত্যুর খবর লক্ষ্মীপুরে ছড়িয়ে পড়লে চন্দ্রগঞ্জ বাজার এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে পুরো এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে বাজারে জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ছাব্বির আহমেদ, ওয়াহিদুজ্জামান বেগ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সভাপতি আবু তালেব প্রমুখ। তারা সজিব হত্যাকারীদের শাস্তির দাবি করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন বিক্ষোভকারীরা। না হয় কঠোর কর্মসূচির হুশিয়ারি করেন তাঁরা।

এদিকে সজিবের বাড়িতে গিয়ে দেখা যায়, কান্নায় চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাত্র পাঁচ বছর বয়সী কন্যা সন্তান জানে না অল্প বয়সে বাবাকে হারিয়ে সে এতিম। নিহত সজীব চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

নিহতের মা বুলি বেগম ও স্বজনদের দাবি, ছাত্রলীগের পদের জন্য স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী বাবলুর সঙ্গে আর্থিক লেনদেন ছিল সজিবের। সম্প্রতি টাকা নিয়ে তাদের মাঝে বিরোধ দেখা দেয়।

এ বিরোধকে কেন্দ্র করে বাবলু তাকে হত্যার হুমকি দেয়। পূর্ব পরিকল্পিতভাবে সজিবকে বাবলু নির্মম ও নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে বলে দাবি তাদের। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।

চন্দ্রগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক বলেন, সোমবার রাতে হামলা ও গুলির ঘটনায় সজীবের মা বুলি বেগম বাদী হয়ে কাজী বাবলুকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এতে আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠায় পুলিশ। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

Tags: ছাত্রলীগ নেতামৃত্যুলক্ষ্মীপুর
Previous Post

বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণে দুটি প্লট বরাদ্দ দিয়েছে কুয়েত

Next Post

স্ত্রীর কিছু হলে সেনাপ্রধানকে দেখে নেয়ার হুমকি ইমরান খানের

Next Post
ইমরান খান ও সেনাপ্রধানের ছবি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর কিছু হলে সেনাপ্রধানকে দেখে নেয়ার হুমকি ইমরান খানের

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার লিগের আগেই শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT