চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলের মাঠে শাহরুখ যেভাবে জিতে নিলেন মন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in বিনোদন
A A
শাহরুখের সঙ্গে ক্রিকেটারদের উচ্ছ্বাসের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার দিল্লি ক্যাপিটালসকে ১০৬ রানের বিশাল ব্যবধানে হারাল কলকাতা নাইট রাইডার্স। সেই সঙ্গে এবারের আইপিএলের প্রথম তিন ম্যাচ জিতে, জয়ের হ্যাট্রিক করে ফেলেছে কেকেআর। ম্যাচের শেষে মাঠে নেমে নিজের দলকে ভালোবাসা জানানোর পাশাপাশি প্রতিপক্ষ দলের ঋষভ পন্তকে বুকে জড়িয়ে ধরে মন জয় করেন শাহরুখ।

ম্যাচের শেষে মাঠে নামতে দেখা যায় শাহরুখ খানকে। কেকেআরকে সমর্থনের জন্য মাঠ ঘুরে দর্শকদের কৃতজ্ঞতা জানাতে দেখা যায় শাহরুখকে। দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে, চুমু ছুঁড়ে অভিবাদন জানান অভিনেতা। নিজেদের দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জয়ের দিনে অভিনন্দন জানান। পাশাপাশি ভালোবাসা প্রকাশ করেন দিল্লি ক্যাপিটালস টিমের সদস্যদের প্রতিও। সৌজন্য বিনিময় করেন ক্রিকেটারদের সঙ্গে।

মাঠে কখনও ঋষভ পন্তকে আলিঙ্গন করেন, তো আবার কখনও ইশান্ত শর্মার সঙ্গে হাসি-ঠাট্টা করতে দেখা যায় শাহরুখকে। ডেভিড ওয়ার্নারের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় শাহরুখকে। কুলদীপের মাথায়ও স্নেহের হাত রাখেন শাহরুখ। অটোগ্রাফও দিয়েছেন ক্রিকেটারদের। প্রতিপক্ষের প্রতি শাহরুখের এই আচরণ মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

নিজের দলের উঠতি তারকা অংকৃষ রঘুবংশীকে গাল টিপে আদর করেন শাহরুখ। পিঠ চাপড়ে দেন শ্রেয়স ও পৃথ্বী শ-র। শাহরুখ খানের উপস্থিতিতে হাস্যোজ্জ্বল ক্রিকেটারদের দেখে বোঝা মুশকিল ছিল কোন দল জিতেছে আর হেরেছে কারা।

বুধবার প্রথমে ব্যাট করে কেকেআর ৭ উইকেটে ২৭২ রান করে। রান তাড়া করতে নেমে ১৭.২ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস।

সূত্র: ইন্ডিয়ান এক্সপেস 

Tags: কলকাতা নাইট রাইডার্সশাহরুখ খান
Previous Post

কিশোরগঞ্জে মসজিদের অযুখানা থেকে নবজাতক উদ্ধার

Next Post

বানসালির ‘হীরামান্ডি’র গানে মুজরায় বুঁদ করলেন সোনাক্ষী

Next Post
বিয়ের অনুষ্ঠানে নারীর নাচ ও পারিবারিক আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বানসালির ‘হীরামান্ডি’র গানে মুজরায় বুঁদ করলেন সোনাক্ষী

নবজাতককে বিক্রি করে ক্লিনিকে বিল পরিশোধের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতককে বিক্রি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT