চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাহিদের তিন আঘাত, ম্যাচে ফিরলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:14 অপরাহ্ন 22, মার্চ 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসের জুটি বেশ জমে উঠেছিল। দুইশতাধিক রান এসেছিল এ জুটি থেকে। বিপজ্জনক হয়ে ওঠা জুটি বিচ্ছিন্ন করেই নিজের ক্যারিয়ারের প্রথম উইকেটের দেখা পেলেন ডানহাতি পেসার নাহিদ রানা। দুই সেঞ্চুরিয়ানকে ফেরানোর পাশাপাশি নিয়েছেন আরও একটি উইকেট। 

এ প্রতিবেদন লেখাপর্যন্ত ৬৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে শ্রীলঙ্কা। কাসুন রাজিথা ৪ এবং বিশ্ব ফের্নান্দো ৯ রানে অপরাজিত আছেন।

৫৭তম ওভারের দ্বিতীয় বলে নাহিদকে বাউন্ডারি মেরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করেন কামিন্দু মেন্ডিস। পরের বলেই ১০২ রানে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কামিন্দু, ভাঙ্গে ষষ্ঠ উইকেটে ২০২ রানের জুটি। আউট হওয়ার আগে এ ব্যাটার ১২৭ বল খেলে ১১টি চার এবং তিনটি ছক্কা মারেন।

কামিন্দুকে আউট করার ওই ওভারেই নাহিদকে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। নাহিদের পরের ওভারে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারলেগে ক্যাচ তুলে দেন লঙ্কান অধিনায়ক। সেটি নিতে কোনোপ্রকার ভুল করেননি মেহেদী মিরাজ।

১০২ রানে সাজঘরে ফেরেন এ ডানহাতি ব্যাটার। ১৩১ বলের এ ইনিংসে ১২ টি চার এবং একটি ছক্কার মার ছিল। নিজের বলে সেঞ্চুরি করার শোধই নিলেন হয়তো নাহিদ। এরপরের ওভারে প্রবাথ জয়সূরিয়াকে সাজঘরের পথ দেখান এ গতি তারকা।

Tags: কামিন্দুজয়সূরিয়াধনঞ্জয়ানাহিদবাংলাদেশশ্রীলঙ্কা
Previous Post

ঈদযাত্রায় ট্রেনের ৩ হাজার টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেপ্তার

Next Post

খালেদ-নাহিদে লঙ্কানদের ২৮০ রানে থামাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল জিতের আনন্দে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদ-নাহিদে লঙ্কানদের ২৮০ রানে থামাল বাংলাদেশ

স্টার সিনেপ্লেক্সে নতুন হিন্দি ছবি 'ক্রু' এর প্রমোশনাল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার নিজ উদ্যোগে হিন্দি ছবি আনছে সিনেপ্লেক্স, ‘ক্রু’ দিয়ে শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT