চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটিতে স্ত্রী-সন্তান নিয়ে খাগড়াছড়ি যাওয়া হলো না কাস্টমস কর্মকর্তার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:55 অপরাহ্ন 02, মার্চ 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
পরিবারের সঙ্গে খাগড়াছড়ি ভ্রমণের ছবি, মা, বাবা ও শিশু হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল হাশেমের বাড়িতে বিরাজ করছে নিরবতা ও কান্নার সুর।

শনিবার ২ মার্চ সকাল ৮টায় বাড়ির সামনে বসে ছিলেন বয়োবৃদ্ধ এই মুক্তিযোদ্ধা। বাড়ির উঠানে সারিবদ্ধ চেয়ার বসানো। বেলা বাড়ার সাথে সাথে বাড়িটিতে ভিড় জমতে শুরু করেছে আত্মীয়-স্বজন আর গ্রামের মানুষের কিছু আনাগোনা। বাড়ির একটু দূরে পশ্চিম মরিচ্যা জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তৈরি করা হচ্ছে ৩টি কবর। যেখানে শানিত করা হবে বীর মুক্তিযোদ্ধার ছেলে কাস্টমস কর্মকর্তা, তার স্ত্রী ও সন্তানকে। যারা রাজধানীর বেইলি রোডের ‘গ্রিনফ কোজি কটেজ’ ভবনে লাগা আগুনে মারা গেছেন।

তারা হলেন, কাস্টমস ইন্সপেক্টর শাহজালাল উদ্দিন (৩৭) তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী (২৪) এবং তাদের মেয়ে ফাইরুজ কাশেম জামিলা (৪)।

শনিবার সকাল সাড়ে ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে মরদেহ ৩ টি গ্রহণ করেছেন নিহত শাহ জালাল উদ্দিনের বড় ভাই শাহজাহান সাজু। শাহজাহান সাজু উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শাহজাহান সাজু বলেন, মরদেহবাহী গাড়ি নিয়ে তিনি ঢাকা থেকে মরিচ্যার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

সন্তান হারিয়ে অনেকটা নির্বাক মুক্তিযোদ্ধা ও চিকিৎসক পিতা। তারপরও পাথরচাপা কষ্টে কথা বলেন গণমাধ্যমের সাথে।

হতভাগ্য বাবা আবুল হাশেম চ্যানেল আই অনলাইনকে বলেন, ৫ ভাই এক বোনের মধ্যে শাহজালাল উদ্দিন তৃতীয়। তিনি ২০১৭ সালে কাস্টমসের চাকুরিতে যোগদান করেন। বর্তমানে নারায়ণগঞ্জ জেলার পানগাঁও কাস্টমস অফিসে কর্মরত তিনি। প্রতিদিন বাবার সাথে ৩ থেকে ৪ বার ফোনে কথা বলেন। বৃদ্ধ পিতার চিকিৎসা ওষুধ সেবনের জন্য তাড়া দেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার পর পিতার সাথে সর্বশেষ কথা বলেছিলেন শাহ জালাল উদ্দিন।

নিহত শাহ জালাল উদ্দিনের ছোট্ট ভাই হাশেম বিন লিংকন চ্যানেল আইন অনলাইনকে বলেন, বেইলি রোডের অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর কক্সবাজার কাস্টমস অফিসের ভাইয়ের এক সহকর্মী ফোন করে জানান ফেসবুকে অজ্ঞাত পরিচয়ে যে কয়েকজনের মরদেহ দেখা যাচ্ছে সেগুলোর মধ্যে তার ভাবী ও মেয়ের ছবি দেখা যাচ্ছে। ভাইয়ের বিষয়টি জানেন না। তারপর থেকে পরিবারের পক্ষে যোগাযোগ করার পর শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ভাবীর বাবা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন হেলালী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে গিয়ে ৩ জনের মরদেহ শনাক্ত করেন। এরপর প্রশাসনিকভাবে মরদেহ হস্তান্তর করতে আইনগত বিষয় থাকায় রাতে ভাই (সাজু) ঢাকা পৌঁছে মরদেহ গ্রহণ করেছেন। গাড়ি যোগে রওয়ানা হয়েছেন।

নিহতের বোন তসলিমা আকতার চ্যানেল আইন অনলাইনকে বলেন, ভাইদের মধ্যে অনেকটা পিতার ভুমিকা পালন করতেন শাহজালাল। প্রতিনিয়ত ফোন করে খোঁজ খবর নিতেন। বৃহস্পতিবার সন্ধ্যায়ও ফোন করে কিছু লাগবে কিনা জানতে চেয়েছিলেন। এখন ভাই নেই।

নিহতের মামাতো ভাই জামাল উদ্দিন চ্যানেল আইন অনলাইনকে জানান, পশ্চিম মরিচ্যা জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে কবর তৈরি কাজ চলছে। ঢাকা থেকে মরদেহ গ্রামের বাড়ীতে পৌঁছার পর বিকালে মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

Tags: কক্সবাজারনিহতবেইলি রোড আগুন
Previous Post

‘স্পাইডারম্যান ফোর’-এ থাকছেন টোবি?

Next Post

আগুনে পুড়ছে মিয়ানমারের আরাকান রাজ্য, এপারে আতঙ্ক

Next Post
মিয়ানমারের আরাকান রাজ্যে অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপ, ধোঁয়া ও আগুনের কুণ্ডলী. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে পুড়ছে মিয়ানমারের আরাকান রাজ্য, এপারে আতঙ্ক

নয়নতারা ও ভিগনেশের ছবি, সংসার ভাঙনের সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

নয়নতারা-ভিগনেশের সংসারে ভাঙনের সুর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT