চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাড়ম্যাড়ে ম্যাচে জিতল নেপাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 04, ফেব্রুয়ারি 2024
in ফুটবল, স্পোর্টস
A A
নেপাল ও বাংলাদেশ দলের খেলোয়াড়রা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগের দিন নির্ধারিত অনুশীলন বাতিল করেছিল নেপাল ও ভুটান। মুখোমুখি লড়াইয়ে হয়তো দেখা গেল তারই প্রতিফলন। দল দুটি যেন ভুল পাসের প্রতিযোগিতায় নেমেছিল। ছন্দহীন ফুটবল ম্যাচে ভুটানের বিপক্ষে ১-০ গোলে জিতেছে নেপাল।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার ম্যাচের ১৯ মিনিটে জালের দেখা পেয়েছিল নেপাল। সতীর্থের হেড পাসে বর্ষা অলি লক্ষ্যভেদ করলেও তিনি অফসাইডের ফাঁদে পড়েন।

৩৬ মিনিটে সেনু পারিয়ার ডি বক্সে ঢুকলেও শেষ মুহূর্তে সামনে এগিয়ে পা দিয়ে বল বিপদমুক্ত করেন ভুটানি গোলরক্ষক পেমা ইয়াংজম।

বিরতির আগে যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি বক্সের সামান্য বাইরে থেকে সুকরিয়া মিয়ার শট বাইরের জালে লাগে। খানিক পর উগইয়েন লামোর দূরপাল্লার শট ধরেন নেপালি গোলরক্ষক লিলা জোশি।

৫৪ মিনিটে ভাঙে ডেডলক। সুকরিয়া মিয়ার পাসে বল নিয়ে এগিয়ে আসা ভুটানের গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডি বক্সে ঢুকে ডান পায়ের মাটি কামড়ানো শটে বল জালে জড়ান সেনু পারিয়ার।

উগইয়েন লামোর পাসে বল পেয়ে ডি বক্সে ঢোকেন বদলি খেলোয়াড় ইয়াংচেন লামো। তার শট নেয়ার আগ মুহূর্তে ৬৬ মিনিটে বল গ্লাভসবন্দি করেন নেপালের গোলরক্ষক।

ভুটান ৭১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পায়। উগইয়েন লামোর বাড়ানো বল পান সাংগে ওয়াংমো। দ্রুতগতিতে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে বল লুফে নেন লিলা।

খেলার বাকি সময়ে কয়েকটি সুযোগ আসলেও কোনো দল নিশানাভেদ করতে না পারায় একমাত্র গোলের জয় নিয়ে নেপালের মেয়েরা মাঠ ছাড়ে।

Tags: কমলাপুরনেপালবীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামভুটানমেয়েদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টস
Previous Post

সাজেকে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

Next Post

অ্যাবটের অলরাউন্ড নৈপুন্যে সিরিজ অজিদের

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটার উদযাপন করছেন, বিপক্ষ দলের খেলোয়াড়ের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাবটের অলরাউন্ড নৈপুন্যে সিরিজ অজিদের

ঢাকার মেট্রোরেলে যাত্রীরা ভিড় করছে, ট্রেনের গেটের কাছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যান্ত্রিক ত্রুটিতে ১১০ মিনিট বন্ধ থাকার পর আবারও চালু মেট্রোরেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT