চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় অঞ্জনের ‘চালচিত্র এখন’ এর দুই শো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অঞ্জনের নতুন শো 'চালচিত্র এখন' এর পোস্টার ও অঞ্জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার পর্দা উঠলো দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। দেশ-বিদেশের তারকাদের উপস্থিতিতে শুরুর দিন থেকেই জমে উঠেছে দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসব। এবার উৎসবে দেখানো হচ্ছে ৭৪টি দেশের ২৭২টি সিনেমা।

উৎসবে এশিয়ান কম্পিটিশিন বিভাগে এবার আছে ১৫টি সিনেমা। এরমধ্যে আছে বাংলা ছবির কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনকে উৎসর্গ করে নির্মিত ভারতীয় ছবি ‘চালচিত্র এখন’। অঞ্জন দত্ত পরিচালিত এই ছবিটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি প্রদর্শনী দেখতে পারবেন দর্শক।

এরমধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উৎসবের অন্যতম ভেন্যু অলিয়ঁস ফ্রসেজে দেখা যাবে ‘চালচিত্র এখন’ এর প্রথম শো। তবে ২৬ জানুয়ারি বিকেল ৫টায় উৎসবের মূল ভেন্যু জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ছবির দ্বিতীয় শো দেখতে পারবেন দর্শক।

উৎসব আয়োজকরা জানিয়েছেন, ২৬ জানুয়ারি ‘চালচিত্র এখন’ এর শো’তে দর্শকদের সাথে বসে সিনেমাটি উপভোগ করবেন অঞ্জন নিজেও। উত্তর দিবেন দর্শকের করা প্রশ্নেরও।

১৯৮১-তে মৃণাল সেনের নির্দেশনায় বড় পর্দায় মুক্তি পেয়েছিল কালজয়ী ছবি ‘চালচিত্র’। সেই ছবিতে অভিনয় করেছিলেন খোদ অঞ্জন দত্ত। রিয়েল লাইফে মৃণাল সেনের সঙ্গে তার সম্পর্কটাকেই দর্শকের সামনে তুলে ধরার এক অননন্য প্রয়াস অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’।

Tags: অঞ্জন দত্তএশিয়ানচালচিত্র এখনঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবমৃণাল সেনলিড বিনোদনসিনেমা
Previous Post

অযোধ্যায় তারকাদের ভিড়, আমন্ত্রণ পাননি শাহরুখ-সালমান-আমির

Next Post

রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন গুনাথিলাকা

Next Post
গুনাথিলাকা মাঠে আহত, চিকিৎসা নিচ্ছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন গুনাথিলাকা

ইমরুলের অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন ইমরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT