চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অযোধ্যায় তারকাদের ভিড়, আমন্ত্রণ পাননি শাহরুখ-সালমান-আমির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in বিনোদন
A A
অযোধ্যায় তারকাদের ভিড়, আমন্ত্রণ পাননি শাহরুখ-সালমান-আমির. Channel i News - চ্যানেল আই নিউজ

রামমন্দির উদ্বোধন উপলক্ষে এক ঝাঁক বলিউড তারকা ভিড় জমিয়েছেন অযোধ্যায়। তবে দেখা যায়নি দীপিকা, রণবীর সিং, অক্ষয়ের মতো তারকাদের। আমন্ত্রণ পাননি সালমান, শাহরুখ, আমির।

ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে কঙ্গনা রানাউত, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ গিয়েছেন অযোধ্যায়। ছেলে অভিষেক বচ্চনকে নিয়ে অযোধ্যায় গেছেন অমিতাভ বচ্চনও। দেখা যায়নি ঐশ্বরিয়াকে। রজনীকান্ত, ধানুশ, রাম চরণ, যশ সহ আরো অনেক দক্ষিণী তারকাকেও দেখা গেছে অযোধ্যায়।

অযোধ্যায় বিভিন্ন তারকা ও ভক্তদের ভিড়, ছবি তোলা ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ অযোধ্যায় দেখা না মিললেও ভিডিও বার্তা পাঠিয়েছেন অক্ষয়। সাথে ছিলেন টাইগার শ্রফ। শুটিং-এর কারণে দেশের বাইরে তারা। তাই ভিডিও বার্তাতেই জানালেন শুভেচ্ছা। তিন খানের অনুপস্থিতি অনুরাগীদের নজর এড়ায়নি। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

বলিউডের তিন সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও আমির খান এ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি বলে জানিয়েছে কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম। তিন খানকে কেন আমন্ত্রণ জানানো হয়নি, সেই বিষয়েও কিছু জানানো হয়নি।

সূত্র: ফ্রি প্রেস জার্নাল, হিন্দুস্তান টাইমস

Tags: অনুপম খেরঅযোধ্যাআমির খানআলিয়াআলিয়া ভাটকঙ্গনা রানাউতক্যাটরিনা কাইফভিকি কৌশলরণবীর কাপুররাম মন্দিরশাহরুখ খানসালমান খান
Previous Post

সাইবার ও সীমান্ত নিরাপত্তা বিষয়ে একসাথে কাজ করবে বাংলাদেশ-চীন

Next Post

ঢাকায় অঞ্জনের ‘চালচিত্র এখন’ এর দুই শো

Next Post
অঞ্জনের নতুন শো 'চালচিত্র এখন' এর পোস্টার ও অঞ্জনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় অঞ্জনের ‘চালচিত্র এখন’ এর দুই শো

গুনাথিলাকা মাঠে আহত, চিকিৎসা নিচ্ছেন ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন গুনাথিলাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT