চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের অধিনায়কত্ব নিয়ে যা বললেন ইমরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 22, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইমরুলের অধিনায়কত্ব নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরুল কায়েসের নেতৃত্বে একাধিক শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের দশম আসরেও ইমরুল কুমিল্লার ডেরায়। প্লেয়ার্স ড্রাফট থেকে বাঁহাতি ওপেনারকে দলে টানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি। প্রিয় দলে ঠাঁই হলেও অধিনায়কত্ব হারিয়েছেন ইমরুল। কুমিল্লার দলনেতা এবার লিটন দাস। নেতৃত্বের বদলকে ইতিবাচকভাবেই দেখছেন ইমরুল। জানালেন, ভবিষ্যৎ পরিকল্পনায় এটি সঠিক সিদ্ধান্ত।

সোমবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল মুখোমুখি হন সংবাদমাধ্যমের। লিটনের উপর শতভাগ ভরসা রেখে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা তারকা।

‘লিটন দাস তো সবসময় টপ প্লেয়ার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে যেসব ম্যাচে নেতৃত্ব দিয়েছে, কাজটা খুব ভালোভাবে করেছে। সফলভাবে পরিচালনা করেছে। আমার মনে হয় লিটনের মাথা খুব ভালো, ও খুব ভালোভাবে হ্যান্ডল করতে পারে। এই দলেও আশা করি ভালো করবে।’

ইমরুল জানান জাতীয় দলে খেলার স্বপ্ন না থাকলে খেলার কোনো মানেই হয় না। সে আশায় বিপিএলে ভালো করতে মুখিয়ে আছেন। নির্ভার থেকে দলের পক্ষে অবদান রাখতে চান।

‘অধিনায়ক থাকলে অনেককিছু ম্যাটার করে। দলে রোলটা ভিন্ন থাকে, একেক দিন একেকরকম রোল আমাকে প্লে করতে হয়। তবে এখন চেষ্টা করবো একইভাবে, তবে মাঠের ভেতর একটু ফ্রি থাকা যাবে, পরিকল্পনা করা লাগে না। লিটন ওগুলো লুক আফটার করবে। ওইদিক থেকে অবশ্যই একটু নির্ভার থাকব।’

কুমিল্লার নেতৃত্বের বদল নিয়ে ইমরুল আরও বললেন, ‘এটা একটা পেশাদার জায়গা। কুমিল্লার হয়ে কী অর্জন করেছি এটা ম্যাটার করে না। কী হচ্ছে বা কী হবে টিমের জন্য, এটাই সবচেয়ে বড় জিনিস। আমার মনে হয় কুমিল্লা সঠিক পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। কারণ পরবর্তী চার-পাঁচ বছর কাকে দিয়ে দলটা লিড করা যাবে এমন পরিকল্পনায় আগাচ্ছে। আমার মনে হয় এই সংস্কৃতিটা ভালো।’

Tags: ইমরুলকুমিল্লা ভিক্টোরিয়ান্সফরচুন বরিশালবিপিএল-২০২৪লিটনলিটন দাসলিড স্পোর্টস
Previous Post

রক্তাক্ত হয়ে মাঠ ছাড়লেন গুনাথিলাকা

Next Post

কোনাল-মাহতিমের কণ্ঠে মিষ্টি প্রেমের গান

Next Post
বাংলাদেশের জনপ্রিয় গায়িকা কোনাল ও মাহতিমের ছবি, প্রেমের গানের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কোনাল-মাহতিমের কণ্ঠে মিষ্টি প্রেমের গান

ব্রিটিশ ক্রিকেটার বোল্ট টি-টুয়েন্টি ম্যাচে আনন্দিত হয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ‘ফিরবেন’ বোল্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT