চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ফেরত যুবককে পিটিয়ে হত্যা

আলাউদ্দিন শিবলু by আলাউদ্দিন শিবলু
1:59 অপরাহ্ন 14, জানুয়ারি 2024
in জনপদ, নোয়াখালী
A A
Young man standing in a garden with greenery and flowers. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে শাহিদুজ্জামান পলাশ ওজি নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শনিবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে ৮নং ওয়ার্ড নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসে পলাশ। এরইমধ্যে পুনরায় ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছে সে। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ তথা সেনবাগ-সোনাইমুড়ী আংশিক আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুইঁয়া মানিকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করে পলাশ। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বে ছিলেন তিনি।

তবে এ হত্যাকাণ্ড নির্বাচনী সহিংসতা নাকি অন্য কোন ইস্যু তা জানাতে পারেনি পুলিশ বা স্থানীয় লোকজন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা ভারি কোন জিনিস দিয়ে আঘাত করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে এসে নিহতের স্ত্রী ও স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, পলাশ ওজি স্ত্রী-সন্তানদের নিয়ে শশুর বাড়িতে থাকতেন। তার বাড়ি (ঘটনাস্থল) একটি বসত ঘরের পাশাপাশি একটি মুরগির খামার ছিল। এগুলো দেখাশোনা করতে পলাশ এখানে আসতো। সবশেষ শনিবার বিকেলে কিছু মুরগি বিক্রি করার পর খামারে কর্মরত দুই কর্মচারি সন্ধ্যায় চলে গেলে পলাশ একা খামারে ছিল। রাত ৮ টার দিকে নিজের স্ত্রীর সাথে মোবাইলে কথা বলে সে এবং খামার থেকে একটি হাঁস পার্টিতে গিয়ে রাতে বাড়ি ফিরবে বলে জানায়। এরপর রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তার ঘরের পাশে পলাশের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। মৃতদেহ ময়নাতদন্ত শেষে জানা যাবে কীভাবে তাকে হত্যা করা হয়েছিল।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনযুবককে পিটিয়ে হত্যা
Previous Post

বছরের প্রথম ‘ক্ল্যাসিকো’ই ফাইনাল, দেখে নিন খেলা কখন

Next Post

বিমানবন্দরে কাটানো ৪ ঘণ্টার দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানালেন রাধিকা

Next Post
রাধিকা বিমানবন্দরে কাটানো ৪ ঘণ্টার অভিজ্ঞতা শেয়ার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে কাটানো ৪ ঘণ্টার দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানালেন রাধিকা

বিবাহের জন্য পরিধান করা আংটি ও হাতের অলংকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রীর পঞ্চম বিয়েতে যুবকের আত্মহত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT