চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের চোখে খাজার ‘পায়রা’ ও লাবুশেনের ‘ঈগল’ একই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্ব ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার কামিন্স ও লাবুশেনের ছবি, প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বক্সিং ডে’ টেস্টে শান্তির প্রতীক ‘পায়রা’ খচিত জুতা ও ব্যাট নিয়ে মাঠে নামার অনুমতি চেয়েছিলেন উসমান খাজা। ইসরায়েলের অভিযানের শিকার ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থনে চাওয়া অজি তারকার সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। তবে সতীর্থের পাশেই থাকছেন প্যাট কামিন্স, খাজার প্রতি সমর্থনের কথা প্রকাশ্যেই বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

এমসিজিতে অজিরা অনুশীলনের সময় বুধবার ব্যাটে ও জুতায় শান্তির প্রতীক পায়রা ও ‘01: UDHF’ লেখা স্টিকার লাগিয়েছিলেন খাজা। ‘সব মানুষ মুক্ত ও স্বাধীন হিসেবে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারেও তারা সমান’- আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার রেফারেন্স হিসেবে ‘01: UDHF’ সংকেতটা ব্যবহৃত হয়।

অন্যদিকে, অজিদের আরেক ব্যাটার মার্নাশ লাবুশেন প্রবল ধর্মানুরাগী ও তার ব্যাটের পেছনে একটি ঈগলের প্রতীক রয়েছে। বাইবেল অনুযায়ী এটিও একটি শান্তির প্রতীক। এক্ষেত্রে আইসিসির অনুমতি নিয়েই দীর্ঘদিন ধরে স্টিকারটি ব্যবহার করছেন লাবুশেন। তিনি পারলে খাজা কেন পারবেন না, এই প্রশ্ন দলটির অধিনায়ক প্যাট কামিন্সের।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরুর আগেরদিন সোমবার বিষয়টি নিয়ে মুখ খোলেন কামিন্স। খ্রিষ্টানদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনে ধর্মীয় কিছুর প্রদর্শন এবং খাজার মানবাধিকারের সার্বজনীন ঘোষণার উল্লেখ করে লোগো প্রদর্শনের চেষ্টার মাঝে কোনো পার্থক্য দেখছেন না তিনি।

‘আমরা সত্যিই উজিকে সমর্থন করি। আমি মনে করি সে যা বিশ্বাস করে, তার জন্য অবস্থান নিয়েছে এবং সত্যিই সম্মানের সাথেই তা করছে। সকল জীবন সমান এবং আমি মনে করি না যে এটা প্রদর্শন খুব আপত্তিকর। আমি পায়রা প্রদর্শনের ব্যাপারেও একই কথা বলতে চাই।’

‘খাজা এমনই, সে তার মাথা উঁচু রাখতে পারে। কিন্তু কিছু নিয়ম রয়েছে। তাই আইসিসি বলেছে যে তারা এটি অনুমোদন করছে না। তারা নিয়ম তৈরি করে এবং আপনাকে তা মেনে নিতে হবে।’

গত শুক্রবার এমসিজিতে বক্তৃতায় খাজা বলেছিলেন, তিনি বিশ্বাস করেন না যে আইসিসি তাদের নিজস্ব নিয়মগুলো ধারাবাহিকভাবে প্রয়োগ করছে।

এর আগে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরায় খাজা আইসিসির প্লেয়িং কন্ডিশনের পোশাক ও সরঞ্জাম নিয়মের ‘এফ’ ধারা ভঙ্গ করেছেন বলে অভিযোগ তোলে সংস্থাটি। যার শাস্তি হিসেবে তাকে তিরস্কার করেছিল আইসিসি।

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটির আগে অনুশীলনে বিশেষ জুতা পরে নেমেছিলেন অজিদের টপঅর্ডার ব্যাটার খাজা। জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার পক্ষে খাজার সেই বার্তা ছড়িয়ে পড়লে ‘রাজনৈতিক বক্তব্যের’ আইন দেখিয়ে তা মাঠে প্রদর্শন নিষিদ্ধ করে আইসিসি।

Tags: অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টআইসিসিঈগলএমসিজিকামিন্সখাজাপাকিস্তানপায়রাফিলিস্তিনবক্সিং ডে টেস্টলাবুশেনলিড স্পোর্টস
Previous Post

পূর্ণিমার কারণে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস?

Next Post

ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

Next Post
ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষের ভয়াবহ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

বাংলাদেশের তিন যুবকের ছবি, বিভিন্ন পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে ৩ ঘণ্টার ব্যবধানে সর্দারসহ ৩ খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT