চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডে ৩ ঘণ্টার ব্যবধানে সর্দারসহ ৩ খুন

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
4:16 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
বাংলাদেশের তিন যুবকের ছবি, বিভিন্ন পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩ ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সমাজের সর্দার, দোকানদার ও কিশোর নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬ টার থেকে রাত ৯টার মাঝে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর মৌলভী পাড়া এলাকায় অবসরপ্রাপ্ত মুজিবুল হক সুবেদারের ছেলে নুরুল মোস্তফা বজলু (৫৫), ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর এলাকার মো. সবুজের ছেলে কিশোর ইমন (১৫) এবং ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া গামারিতল এলাকার আবুল হাসেম মাস্টার বাড়ির মৃত আফাজ উল্লাহ’র ছেলে আলমগীর হোসেন (৩৫) নিহত হন।

স্থানীয়রা জানান, উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ছোট দারোগারহাট পশ্চিম লালানগর এলাকার দীর্ঘদিন মৌলভী পাড়ার সমাজের দায়িত্ব পালন করে আসছেন নিহত নুরুল মোস্তফা বজল।

সেই সময় মসজিদ ও সামাজিক কিছু বিষয় নিয়ে নিজ মামাতো ভাই তৌহিদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে তৌহিদও সমাজচ্যুত ও এলাকা ছাড়া ছিল। রোববার সন্ধ্যা ৬টার দিকে নিহত বজলু মৌলভী পাড়া দোকানের সামনে বসে সমাজের লোকদের সাথে কথা বলার সময় একটি সিএনজি অটো-রিক্সার করে এসে তৌহিদসহ ৪/৫ সন্ত্রাসী উপযুপরি কোপাতে থাকে বজলুকে। পরে গুলি করে মৃত্যু নিশ্চিত করে দ্রুত পালিয়ে যায় সন্ত্রাসীরা।

সন্ধ্যার ৭টায় উপজেলার ১০ নম্বর ছলিমপুর ইউনিয়নের জঙ্গলছলিমপুর দুই নং সমাজ এলাকায় কিশোর ইমনে সহপাঠির সাথে খেলা নিয়ে বিরোধের জের ধরে গাছ দিয়ে ইমনের মাথায় গাছ দিয়ে বাড়ি দিয়ে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে মুন্না, শাহিন ও আল আমিনসহ তিনজনকে আটক করে।

অপর দিকে উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় দোকানদার মো. আলমগীর হোসেনের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আলমগীরকে উপযুপরি চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আলমগীরকে উদ্ধার করে ভাটিয়ারিস্থ বিএসবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এসব হত্যাকাণ্ডের অনুসন্ধানে নেমেছি।

Tags: চট্টগ্রামসীতাকুণ্ডহত্যা
Previous Post

ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

Next Post

শুভ বড়দিন আজ

Next Post
দুর্গাপূজা উপলক্ষে পূজার আনুষ্ঠানিকতা ও ভক্তদের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভ বড়দিন আজ

ঢাকায় ট্রাক ও ট্রাফিক পুলিশ, যানজটের কারণে রাস্তা বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

৫২ আসনে ব্যালট পাঠানো হচ্ছে আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT