চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণিমার কারণে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:39 অপরাহ্ন 25, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
ফেরদৌস ও একজন নারী হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনস্ক্রিনে চিত্রতারকা ফেরদৌস-পূর্ণিমা যেমন মুগ্ধ করেন, অফস্ক্রিনেও তাদের বন্ধুত্ব গলায় গলায়। অনেকের কাছে তারা, মুদ্রার এপিঠ-ওপিঠ!

তাই বন্ধুর জন্য যখন যেটা সবচেয়ে দরকার সেটা করেছেন পূর্ণিমা। চ্যানেল আই এর ‘হোয়াট অ্যা শো’তে ফেরদৌস নিজেও এটি স্বীকার করেছেন।

গত নভেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ প্রদান অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ফেরদৌস-পূর্ণিমা। তখনও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছিলেন ফেরদৌস। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আর সেখানেই ফেরদৌসের মনোনয়নের বিষয়টি রসিকতার ছলে তোলেন পূর্ণিমা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে মঞ্চে দাঁড়িয়ে ফেরদৌসকে উদ্দেশ্য করে মজার ছলে পূর্ণিমা বলে ফেলেন, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছো, ভেবো না মনোনয়ন পাবা!

তখন উত্তরে ফেরদৌস বলেন, বলা তো যায় না, পেয়েও যেতে পারি। পূর্ণিমা-ফেরদৌসের এমন রসিকতা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দুজনে হেসে ফেলেন।

এই ভিডিওটি ‘হোয়াট অ্যা শো’র অনুষ্ঠানে দেখানো হলে পূর্ণিমা বলেন, ফেরদৌস আমার বন্ধু। আমার যতটুকু করার দরকার আমি করে দিয়েছি। আমি জায়গা মতো বলে দিয়েছি!

এর কিছুদিন পরেই ‘ঢাকা ১০’ আসন থেকে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন ফেরদৌস। সম্প্রতি এই অনুষ্ঠানে পূর্ণিমার কথাটি স্বীকার করেন এ নায়ক। ফেরদৌস বলেন, আমি বরাবরই বন্ধুত্ব এবং ভালোবাসায় বিশ্বাস করি। পূর্ণিমা আমার বেস্ট ফ্রেন্ড। সে আমার জন্য দোয়া করেছে এবং সেটি আল্লাহ কবুল করেছে। এটা জ্বলন্ত উদাহরণ।

পূর্ণিমা বলেন, অন্যান্য অনুষ্ঠানে নিজের মতো উপস্থাপনা করি। কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্ক্রিপ্টে যা থাকবে তার বাইরে বলার নিয়ম নেই। তবুও ওই অংশটুকু তাৎক্ষণিক বলে ফেলি। কিন্তু ওইদিন স্টেজের পিছনে আমাদের দুজনের মধ্যে যে খুনসুটি হচ্ছিল। সেই স্মৃতি কখনো ভুলবো না। ফেরদৌস বারবার স্ক্রিপ্ট পড়ছিল। কিন্তু স্টেজে পিএম এবং ছোট আপাকে (শেখ রেহানা) দেখে ফেরদৌস স্ক্রিপ্ট ভুলে যায়। পরে ব্যাক স্টেজে ৬ বোতল পানি খায়!

Tags: আওয়ামী লীগজাতীয় চলচ্চিত্র পুরস্কারপূর্ণিমাফেরদৌসলিড বিনোদনশেখ হাসিনা
Previous Post

বসতবাড়ি নির্মাণে সবার সহযোগিতা কামনা কাঙালিনী সুফিয়ার

Next Post

কামিন্সের চোখে খাজার ‘পায়রা’ ও লাবুশেনের ‘ঈগল’ একই

Next Post
বিশ্ব ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার কামিন্স ও লাবুশেনের ছবি, প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কামিন্সের চোখে খাজার ‘পায়রা’ ও লাবুশেনের ‘ঈগল’ একই

ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষের ভয়াবহ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT