টেকসই ফ্যাশনের ভবিষ্যতে বাংলাদেশের পোশাকই সেরা বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম। হাউজ অব লর্ডসে গোলটেবিল বৈঠকে বাংলাদেশের পোশাক শিল্পের ভূয়সী প্রশংসা করেন কূটনীতিকরা। এই শিল্পের উন্নয়নের কথা তুলে ধরেন বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট।







