চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:30 পূর্বাহ্ন 15, অক্টোবর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
দারুস সালাম থানার সামনে মানুষজন ও মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর দারুস সালামে দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলম নিহত হয়েছেন। এ ঘটনায় দারুস সালাম থানার স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোহাম্মদ ইসলাম ও তার অনুসারীদের দায়ী করে, হত্যার বিচার দাবি করেছেন নিহতের পরিবারের সদস্য ও স্বজনরা।

শনিবার ১৪ অক্টোবর মধ্যরাতের পর হাসপাতালে চিকিৎসাধীন শাহ আলমের মৃত্যু হয়। এর আগে রাত ১০টার পর স্থানীয় ভূমি অফিসের সামনে শাহ আলমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ১০টার পর স্থানীয় ভূমি অফিসের সামনে দারুস সালামের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় প্রথমে শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শাহ আলমকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। উৎকন্ঠায় থাকা পরিবার মৃত্যুর খবর পাওয়ামাত্র কান্নায় ভেঙে পড়েন।

ছেলের কথা বলতে গিয়ে বার বার কন্ঠরোধ হয়ে আসছিল নিহত শাহ আলমের মায়ের। তিনি ছেলে হত্যার বিচার চান। এছাড়াও শাহ আলমের বাবা মুক্তিযোদ্ধা সৈয়দ আলীও হত্যার বিচার দাবি করে কথা বলেন। এ সময় হামলার সাথে দারুস সালাম স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ইসলামের অনুসারীরা জড়িত বলে অভিযোগ করেন স্বজনরা।

স্বজনরা জানান, দারুস সালাম থানার ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করার প্রস্ততি নিচ্ছিলেন শাহ আলম। তাকে সরিয়ে দিতে তার উপর হামলা হয়েছে।

Tags: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগস্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
Previous Post

বোলারদের প্রশংসায় ভাসালেন রোহিত

Next Post

‘এটা আইসিসির কোনো ইভেন্ট মনে হয়নি’

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের প্রেস কনফারেন্স, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটা আইসিসির কোনো ইভেন্ট মনে হয়নি’

বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জিলাপির লোভে’ দ্রুত আউট হয়েছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT