চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঝ আকাশে যাত্রীদের মারামারিতে বাধ্য হয়ে উড়োজাহাজের জরুরি অবতরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 অপরাহ্ন 21, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উড়োজাহাজটি রানওয়ে থেকে সরানোর জন্য টগল টিউব সংযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঝ আকাশে যাত্রীদের মধ্যে ঝামেলা প্রায় সময়ই হয়ে থাকে। তবে সাধারণ দু’জন বা তিন-চারজনের ঝামেলাই বেশি দেখা যায়। কখনও কখনও সেই ঝামেলা হাতাহাতিও পরিণত হয়। সম্প্রতি একটি বিমানে এমনই দৃশ্য দেখা গেল। তবে সেই ঘটনায় মারামারি করতে দেখা গেল ৮ যাত্রীকে। যার কারণে বিমানের জরুরি অবতরণ করান পাইলট।

রোববার ২১ জানুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার লন্ডন থেকে ক্যানারি আইল্যান্ডগামী বিমানে আট জন যাত্রীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরিস্থিতি এমন হয় যে পাইলটকে বাধ্য হয়েই জরুরি অবতরণ করাতে হয় বিমানটিকে।

জানা গিয়েছে, যাত্রাপথের মাঝেই অন্য এক দেশের বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করান পাইলট।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় ৮টা ১৫ মিনিটের দিকে উড়ে গিয়েছিল রায়ানএয়ার ৩৫১১ নং উড়ো যানটি। চার ঘণ্টায় লন্ডন থেকে ক্যানারি আইল্যান্ডের ল্যানজোরোটে পৌঁছনোর কথা ছিল। তবে পর্তুগালের ফারো বিমানবন্দরে এটি অবতরণ করানো হয়। লন্ডনের সময়ে তখন ১০টা ৫০ মিনিট। গন্তব্যে পৌঁছতে তখনও ৫৫ মিনিট দেরি।

ব্রিটিশ দৈনিক সংবাদপত্র ‘দ্য ডেইলি মেল’ এক প্রতিবেদনে প্রতক্ষ্যদর্শী সূত্রে জানায়, হাতাহাতিতে জড়িয়ে পড়া আটজনই মত্ত অবস্থায় ছিলেন। এই ঘটনার জেরে বিমানের মহিলা যাত্রীদের সমস্যা হচ্ছিল বলেও দাবি করা হয় প্রতিবেদনটিতে। এদিকে ৮ জনের মারামারি থামাতে গেলে বিমানবালাকে ধাক্কা দেওয়া হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিমানসেবিকাকে ধাক্কা মারার ঘটনার পর পাইলট ঘোষণা করেন, বিমানটির জরুরি অবতরণ করবে। এই আবহে পর্তুগালে নামে বিমানটি। সেই পর্তুগিজ পুলিশ এসে সেই আট যাত্রীকে বিমান থেকে নেমে যাওয়ার নির্দেশ দেয়। সেই সময় একজন যাত্রী কোনভাবেই বিমান ত্যাগ করতে অস্বীকার করে। তারপর পুলিশ সেই যাত্রীকে গ্রেপ্তার করে জোর করে বিমান থেকে নামাতে বাধ্য হয়।

পর্তুগিজ পুলিশ জানায়, বিমানটি জরুরি অবতরণ করলে সেখানে গিয়ে তারা দেখে, আটজন যাত্রী মত্ত অবস্থায় হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছেন বিমানের ভিতরে। কেউ লাগেজ কেবিনে জোরে জোরে ধাক্কা দিচ্ছেন, তো কেউ চেঁচাচ্ছেন। এই যাত্রীদের বিমান ছাড়তে নির্দেশ দেওয়া হলে নাকি ৭ জন তা সঙ্গে সঙ্গেই মেনে নেন। তবে বেঁকে বসেন এক যাত্রী। তাকে বিমান থেকে নামাতে বেশ কষ্ট হয় পুলিশের। সেই একজন যাত্রীর বিরুদ্ধে মামলা করেছে পর্তুগিজ পুলিশ।

Tags: উড়োজাহাজ
Previous Post

ঘন কুয়াশায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, বাবা-ছেলে নিহত

Next Post

আইপিএলের স্পন্সর হতে কত খরচ করল টাটা?

Next Post
আইপিএল ট্রফি, ক্রিকেটের সবচেয়ে বড় প্রতীক, প্রদর্শনীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের স্পন্সর হতে কত খরচ করল টাটা?

জনগণ ভিড় করে হাসপাতালে চিকিৎসার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT