চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে যুবককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
12:54 অপরাহ্ন 20, ডিসেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
উল্লাসিত ও আনন্দিত পরিবারের সদস্যরা ময়মনসিংহে হত্যার ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এক পোশাকশ্রমিককে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় সংঘটিত ওই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাস (২৭)। তিনি ভালুকা উপজেলার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে। তিনি ওই গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারখানার ভেতরে এক শ্রমিক দিপুর বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ তোলেন। অভিযোগটি ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে বিক্ষুব্ধরা কারখানার ফটক ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা দিপুকে কারখানা থেকে বাইরে পাঠিয়ে দেন।

এরপর কারখানার সামনে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে একদল বিক্ষুব্ধ মানুষের পিটুনিতে দিপু ঘটনাস্থলেই মারা যান। পরে তার মরদেহ সড়কের পাশে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে আবারও মারধর করা হয় এবং একপর্যায়ে মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রাত পৌনে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দগ্ধ মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শুক্রবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

নিহতের স্বজনরা দাবি করেছেন, দিপুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহ বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম নেমে আসে। দিপুর বাবা রবি চন্দ্র দাস ছেলের মরদেহ দেখে আহাজারি করে বলেন, তার ছেলে ধর্ম অবমাননার মতো কোনো কাজ করতে পারে না।

দিপু ছিলেন তিন ভাইয়ের মধ্যে বড়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে তিনি ২০১৮ সালে ডিগ্রি পাস করার পর একটি কোম্পানিতে চাকরি নেন। তার মেজো ভাই একটি ওয়ার্কশপে কাজ করেন এবং ছোট ভাই অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছে।

এ ঘটনায় নিহত দিপুর ছোট ভাই তপু চন্দ্র দাস বাদী হয়ে ভালুকা মডেল থানায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। প্রাপ্ত সব তথ্য যাচাই-বাছাই করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Previous Post

ভারতের আসামে রাজধানী এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেনের ধাক্কায় নিহত ৭ হাতি

Next Post

গ্রেপ্তার এড়াতে প্রাণ হারালেন আওয়ামী লীগ নেতা

Next Post
আওয়ামী লীগ নেতার ছবি, শান্ত ও নিরিবিলি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তার এড়াতে প্রাণ হারালেন আওয়ামী লীগ নেতা

বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইন্ডিজের ফিল্ডার ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জবাব ভালোই দিচ্ছে উইন্ডিজ, দেড়দিন লড়েও পিছিয়ে আছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT