চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবাব ভালোই দিচ্ছে উইন্ডিজ, দেড়দিন লড়েও পিছিয়ে আছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 20, ডিসেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছেন, উইন্ডিজের ফিল্ডার ডিফেন্স করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ

মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্যারিবীয়দের হাতে রয়েছে ৪ উইকেট। কাভেম হজের ১০৯ রানে ভর করে প্রায় চারশর কাছে গিয়ে দিন শেষ করেছে রোস্টন চেজের দল।

তিন ম্যাচ সিরিজের তৃতীয়টিতে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক টম ল্যাথাম। ব্যাটে নেমে ৮ উইকেটে ৫৭৫ রানের বড় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করেন কিউই অধিনায়ক। প্রথম ইনিংসের জবাবে ৬ উইকেটে ৩৮১ রান করে দিনের খেলা শেষ করেছে সফরকারী উইন্ডিজ।

বে ওভাল স্টেডিয়ামে শনিবার ওপেনার জন ক্যাম্পবেল আগের দিনের ৪৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে, তবে এ দিন আর কোন রান স্কোরবোর্ডে যোগ করার আগেই আউট হয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৫৫ রানে শুরু করা ব্র্যান্ডন কিংয়ের ইনিংস থামে ৬৩ রান করে। তাতে ১৫১ বলে গড়া ১১১ রানের জুটি ভাঙে।

এরপর ২৭ রান করা তেভিন ইমলাচকে ফেরান মাইকেল রে। অলিক আথানাজে করেন ৪৫ রান এবং জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে আসে আরও ৪৩ রান। তবে ১৪ চারে ২৫৪ বলে ১০৯ করেছেন হজ অপরাজিত থেকেই দিনের খেলা শেষ করেন। তাকে সঙ্গ দেয়া ফিলিপ অপরাজিত আছেন ১২ রানে। এ জুটিতে আসে ৯৬ বলে ৩০ রান।

কিউইদের হয়ে জ্যাকব ডাফি এবং আজাজ পাটেল নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন মাইকেল রে এবং ড্যারিল মিচেল।

Tags: ওয়েস্ট ইন্ডিজতৃতীয় টেস্টনিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

গ্রেপ্তার এড়াতে প্রাণ হারালেন আওয়ামী লীগ নেতা

Next Post

বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, নিহত ১

Next Post
অগ্নিসংযোগে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন, পাশে অন্যরা দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, নিহত ১

মৃত্যুকালে এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বাংলাদেশের সাবেক ডেপুটি চিফ অব স্টাফ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT