চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:30 অপরাহ্ন 30, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে ধ্বংসস্তূপের নিচে উদ্ধারকর্মীরা ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপের নিচে তিন দিন আটকে থাকা ছয় বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় ঘন কাদা ও ধ্বংসাবশেষের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় বন্যায় নিখোঁজ অন্যদেরও জীবিত উদ্ধারের আশা দেখছেন উদ্ধারকারীরা।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাসুয়া জেলার তিমুরে গ্রামে ভোতে কোশি নদীর পানি উপচে ভয়াবহ বন্যা দেখা দেয়। এরপর নিখোঁজদের সন্ধানে অভিযান চালানোর সময় নেপালের সশস্ত্র পুলিশ বাহিনীর (এপিএফ) সদস্যরা মাটির নিচ থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। দ্রুত সেখানে খনন শুরু করলে ধ্বংসস্তূপের নিচে শিশুটির সন্ধান পাওয়া যায়।

উদ্ধারের পর তিমুরেতে এপিএফের সীমান্ত চৌকিতে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কাঠমান্ডুতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার সন্ধ্যায় হেলিকপ্টারে করে তাকে কাঠমান্ডু নেওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে তা সম্ভব হয়নি। পরে শনিবার দুপুরে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডুর একটি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শিশুটি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

শিশুটিকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্ধারকারী দলের প্রশংসা করেছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ব্যবহারকারী লিখেছেন, যে এপিএফ দলটি খোঁজ চালানো বন্ধ করেনি, তাদের প্রতি শ্রদ্ধা। আরেকজন লিখেছেন, যখন সব আশা শেষ হয়ে গিয়েছিল, তখন তাকে খুঁজে পাওয়া গেল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট অনুযায়ী, শিশুটির নাম মানিশা মাগার। তার পরিবারের সদস্যদের খুঁজে বের করার আহ্বানও জানিয়েছেন অনেকে।

এদিকে ভয়াবহ বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পর পুনর্গঠন ও পুনর্বাসনে কয়েক বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে বলে জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল।

শনিবার কাঠমান্ডুতে সাংবাদিকদের তিনি বলেন, পুনর্গঠন ও পুনর্বাসনে সম্ভবত কয়েক বিলিয়ন ডলার প্রয়োজন হবে। ক্ষয়ক্ষতি ও লোকসানের বিস্তারিত হিসাব করার পর পরিকল্পনা নেওয়া হবে। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তাও চেয়েছেন তিনি।

নেপালে বন্যার পর উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৬৭৫টি মরদেহ উদ্ধার করেছে। দেশটিতে এখনো ২ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

Tags: ৬ বছরের শিশুধ্বংসস্তূপনেপালনেপালে বন্যা
Previous Post

এপিভিআরএস ২০২৬ বিশিষ্ট সেবা পুরস্কার পেলেন ডা. নিয়াজ আবদুর রহমান

Next Post

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

Next Post
জামিনে মুক্তি পাওয়ার জন্য হ্যান্ডকাফ খুলছে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

সালমান শাহ এর ছবি, সানগ্লাস পরা যুবক, গাড়ির ভিতরে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT