চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার বন্যাকবলিতদের জন্য ৫০০ ডলার অগ্রিম সহায়তা ঘোষণা

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
2:19 অপরাহ্ন 12, জুলাই 2026
in প্রবাস সংবাদ
A A
নদীর পানিতে জলস্তর বৃদ্ধি, জলাবদ্ধতা দেখা গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কানাডার ম্যানিটোবা প্রদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় বিশেষ পুনরুদ্ধার কর্মসূচি ঘোষণা করেছে প্রাদেশিক সরকার। পাশাপাশি, দুর্যোগজনিত আর্থিক সহায়তার জন্য আবেদনকারী প্রত্যেককে দ্রুত ৫০০ কানাডিয়ান ডলার অগ্রিম দেওয়া হবে।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রিমিয়ার ওয়াব কিনিউ জানান, জরুরি ব্যবস্থাপনা সংস্থা এবং অর্থ বিভাগ সপ্তাহান্তজুড়ে কাজ করে যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ পৌঁছে দেবে।

ম্যানিটোবার জরুরি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক ক্রিস্টিন স্টিভেন বলেন, নতুন ম্যানিটোবা ফ্লাড রিকভারি প্রোগ্রাম-এর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা এককালীন অনুদান পাবেন। যাদের বীমা নেই বা বীমার আওতা পর্যাপ্ত নয়, তারাও এই সহায়তা পাবেন। এমনকি দুর্যোগজনিত আর্থিক সহায়তার জন্য যোগ্য না হলেও এই অনুদানের জন্য বিবেচিত হবেন।

তিনি জানান, অনুদানের নির্দিষ্ট কোনো সর্বোচ্চ সীমা নেই। ক্ষয়ক্ষতির মাত্রা অনুযায়ী অর্থ প্রদান করা হবে। এই অর্থ ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্নতা, মেরামত কিংবা কাঠামোগত ক্ষতি পুনর্নির্মাণে ব্যবহার করা যাবে।

সরকারের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ জন দুর্যোগজনিত আর্থিক সহায়তার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। তারা প্রত্যেকে দ্রুত ৫০০ ডলার অগ্রিম পাবেন।

এছাড়া ক্ষতিগ্রস্তরা প্রয়োজনীয় ছবি ও নথিপত্র সংরক্ষণ করে ঘরবাড়ি মেরামতের কাজ শুরু করতে পারবেন বলে জানিয়েছেন প্রিমিয়ার কিনিউ।

একই সঙ্গে সরকার জানিয়েছে, বন্যাদুর্গতদের সহায়তায় জনসাধারণের অনুদান সংগ্রহে কানাডিয়ান রেড ক্রস-এর সঙ্গে কাজ করা হবে। এসব অনুদানের সমপরিমাণ অর্থ সরকারও দেবে এবং এ জন্য ১ কোটি ৫০ লাখ কানাডীয় ডলার বরাদ্দ রাখা হয়েছে।

Tags: কানাডা
Previous Post

পাঁচ জেলার নদীর পানি বিপদসীমার ওপরে, নতুন এলাকায় বন্যার শঙ্কা

Next Post

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

Next Post
পূর্ণিমার সুন্দর ছবি, বাংলার জনপ্রিয় অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

চট্টগ্রাম-কক্সবাজার ট্রেনের স্টেশন, যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT