চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 12, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
চট্টগ্রাম-কক্সবাজার ট্রেনের স্টেশন, যাত্রীরা অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রেললাইন প্লাবিত হওয়ায় গত ৭ জুলাই থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম স্টেশনে পৌঁছে সেখান থেকে ২০ মিনিট যাত্রাবিরতি শেষে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এরপর থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী কক্সবাজারগামী সব ট্রেন চলাচল করবে।

মো. সুবক্তগীন বলেন, যেখানে রেললাইন পানিতে তলিয়ে গিয়েছিল, সেখানে ব্যালাস্ট ফেলে লাইন উঁচু করা হয়েছে। ফলে এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।

তিনি জানান, গত ৭ জুলাই টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী রেললাইন পানিতে তলিয়ে যায়। রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে থাকায় প্রথমে ট্রেন চলাচল ব্যাহত হয়। দীর্ঘ সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চলন্ত ট্রেনগুলোকে পেছনের স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়।

পরদিন ৮ জুলাই বাংলাদেশ রেলওয়ে জানায়, ষোলশহর-জানআলীহাট সেকশনে রেললাইনের ওপর জমে থাকা পানি না কমা পর্যন্ত কক্সবাজারমুখী ট্রেন চলাচল সম্ভব নয়। এ সময় যাত্রীদের টিকিটের অর্থ ফেরতের পাশাপাশি ঢাকায় ফিরতে আগ্রহীদের জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজার এক্সপ্রেসে ফেরার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।

এরপর টানা পাঁচ দিন চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। প্রয়োজনীয় মেরামত ও রেললাইন সংস্কার শেষে রোববার থেকে আবারও স্বাভাবিক হয়েছে দেশের এই পর্যটন রুটের রেল যোগাযোগ।

Tags: ট্রেন চলাচল শুরু
Previous Post

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

Next Post

ঢাকার লেক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ, বন্ধ হবে লেকে অবৈধ বর্জ্য সংযোগ

Next Post
ঢাকার লেক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ, বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার লেক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ, বন্ধ হবে লেকে অবৈধ বর্জ্য সংযোগ

বন্যা ও পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT