চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিপর্যয়ের’ প্রভাবে ভারতে ৫ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 14, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বেঙ্গল সমুদ্র সৈকত, পর্যটক ও সৈকত পরিষ্কার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের গুজরাট আর পাকিস্তানের করাচি উপকূলের দিকে অগ্রসর হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ভারতে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ আছে আরও ২ জন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে উত্তাল সমুদ্রে গোসল করতে নেমে ডুবে গেছে ৪ কিশোর। মুম্বাই পুলিশ জানিয়েছে, ২ জনের মৃতদেহ উদ্ধার হলেও নিখোঁজ রয়েছে বাকি দু’জন। এছাড়াও গুজরাটের কচ্ছ এবং রাজকোট জেলায় প্রবল বৃষ্টি এবং ঝড়ো বাতাসে গাছ উপড়ে পড়ে দেয়াল ধসে তিনজনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাবে ইতোমধ্যে ভারতের মহারাষ্ট্র ও গুজরাটের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস বেড়ে গেছে। ভারত এবং পাকিস্তানের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার বাসিন্দাকে। ঘূর্ণিঝড় মোকাবেলায় ভারতে বেশ কয়েকটি এনডিআরএফ এবং এসডিআরএফ দল  প্রস্তুত করা হয়েছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গুজরাটের সৌরাষ্ট্র ও কচ্ছ এবং পাকিস্তানের করাচির মাঝামাঝি এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। উপকূলে আঘাত হানার সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার।

Tags: ঘূর্ণিঝড়ঘূর্ণিঝড় বিপর্যয়
Previous Post

খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল আছে

Next Post

সরকার কোন চাপের কাছে নতিস্বীকার করেনি, করবেও না: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের সরকারী অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার কোন চাপের কাছে নতিস্বীকার করেনি, করবেও না: ওবায়দুল কাদের

বাংলাদেশের পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

লোকালয়ে জায়গা হারিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে জঙ্গিরা: এটিইউ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT