চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লোকালয়ে জায়গা হারিয়ে পাহাড়ে আশ্রয় নিয়েছে জঙ্গিরা: এটিইউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 14, জুন 2023
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের পুলিশ ও সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের লোকালয়ে জঙ্গিরা স্থান পাচ্ছে না, তাই পাহাড়ের বিস্তীর্ণ এলাকায় আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন।

বুধবার ১৪ জুন রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এটিইউ প্রধান বলেন, সম্প্রতি জঙ্গিরা পাহাড়ে আশ্রয় নিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা দেশের প্রধান ভূমিতে জায়গা পাচ্ছেনা, বিষয়টি পজিটিভ। প্রধান ভূমিতে জায়গা পাচ্ছেনা বলেই তারা পাহাড়ে অবস্থান করছে।

বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন: পাহাড়ে বিস্তীর্ণ এলাকা রয়েছে, যেখানে জনসাধারণের প্রবেশযোগ্য নয়। ওই সকল বিস্তীর্ণ এলাকায় কিছু বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীতা পাচ্ছে জঙ্গিরা। তাদের সঙ্গে আরেকটা সমস্যা হল বাস্তুহারা মিয়ানমারের জনগোষ্ঠী। সেখান থেকে কিছু গ্রুপ এসেছে আবার পাহাড়ি কিছু বিচ্ছিন্নতাবাদীরা তাদের স্বার্থের কারণে এই সংগঠনকে সহযোগিতা করছে।

সবকিছু মিলিয়ে পাহাড়ের জঙ্গিদের নিয়ে পরিস্থিতিটা ঘোলাটে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাব কাজ করছে। এটিইউ’ও গোয়েন্দা তথ্য রাখছে। সেসব জঙ্গিরা আবার দেশের অভ্যন্তরে প্রবেশ করলে কোথায় করছে সেসব বিষয়ে আমরা খোঁজখবর রাখছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত থেকে যে সকল জঙ্গিদের ছিনতাই করা হয়েছে, সেটা শুরু থেকেই আমরা ফলো করছি। এ ধরনের অপরাধীরা সাধারণত দেশের ভেতরে খুব কম থাকে। তাই এদের ধরতে কিছুটা সময় লাগে, তবে আমরা কাজ করছি। আশা করছি তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন: পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিনের প্রধান নাথান বম সুনির্দিষ্টভাবে কোথায় আছে বিষয়টি পরিস্কার নয়। তবে তার বিষয়ে আমরা সবাই কাজ করছি।

Tags: এটিইউজঙ্গি
Previous Post

সরকার কোন চাপের কাছে নতিস্বীকার করেনি, করবেও না: ওবায়দুল কাদের

Next Post

বন অধিদপ্তরের সুফল প্রকল্পের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ হবে নগদ-এ

Next Post
বন অধিদপ্তরের সুফল প্রকল্পের কর্মীদের বেতন-ভাতা পরিশোধের অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বন অধিদপ্তরের সুফল প্রকল্পের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ হবে নগদ-এ

ছাদবাগানে সবজি ও গাছের চাষ, সবুজের সমারোহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাদবাগানের জন্য ১০℅ হোল্ডিং ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT