চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিমে যাওয়ার আগে যে ৫ পানীয় পান করবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 27, আগস্ট 2023
in লাইফস্টাইল
A A
জিমে ব্যায়ামরত নারী পানীয় পান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিট থাকতে আমরা অনেক কিছু করে থাকি। অতিরিক্ত ওজন থেকে মুক্তির জন্য ডায়েট পরিবর্তনের পাশাপাশি জিম করা হয় অনেকের। তবে জিমে যেহেতু অনেক ধরণের ব্যায়াম করা হয় তার জন্য শরীরকে তৈরি করা অনেক জরুরি। জিমে যেমন ফ্রি হ্যান্ড ব্যায়াম করা হয়, তেমনই অনেক ওয়েট লিফটিং ব্যায়ামও আছে।

কিন্তু শরীরচর্চারও নিয়ম রয়েছে। সুফল পেতে সেগুলিও মেনে চলতে হবে। তার মধ্যে অন্যতম হল খালি পেটে জিম না করা। তবে খুব ভারী খাবার খেয়েও জিম করার উচিত নয়। সে ক্ষেত্রে কিছু পানীয় রয়েছে, যেগুলি জিমে যাওয়ার আগে খেলে ভাল হয়।

এই ৫ পানীয় জিমের আগে পান করলে সুফল পাওয়া যাবে-

কলার স্মুদি
কলা ভিতর থেকে শক্তি জোগায়। কলায় রয়েছে পটাশিয়াম, কার্বোহাইড্রেটের মতো উপাদান। জিমে যাওয়ার আগে কলা খেলে সত্যিই উপকার পাবেন। শুধু কলা খেতে চান না অনেকেই। সে ক্ষেত্রে কাঠবাদামের দুধ, দারচিনি এবং কলা দিয়ে বানিয়ে নিন স্মুদি। এক চিমটে লবণ দিয়ে দিলে শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় থাকবে।

লেবু এবং মধুর জল
রোজ সকালে খালি পেটে অনেকেই খেয়ে থাকেন এই পানীয়। তবে জিমে যাওয়ার আগে এটি খেয়ে গেলে ভিতর থেকে ফিট থাকতে পারবেন। ঈষদুষ্ণ পানিতে লেবুর রস আর মধু মিশিয়ে খেয়ে নিন। ঘাম হলেও দুর্বল হয়ে পড়বে না শরীর।

ডাবের পানি
পুষ্টিবিদেরা এমনিতেই খালি পেটে ডাবের পানি খাওয়ার কথা বলে থাকেন। তবে জিমে যাওয়ার আগে ডাবের পানি খেলেও দারুণ উপকার পাবেন। তবে শুধু ডাবের পানি খেলে হবে না। তার সঙ্গে মিশিয়ে নিতে হবে গোলমরিচ, চিয়া বীজ, জিরে গুঁড়ো। খেতেও সুস্বাদু আবার উপকারীও।

দারুচিনি চা
শরীরচর্চার আগে দারুচিনি চা খাওয়ার উপকারিতা অনেক। দারুচিনি চা রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে। বিপাকহারও বেড়ে যায় দারুচিনি খেলে। পানিতে দারুচিনি, গোলমরিচ দিয়ে ফুটিয়ে নিন। জিমে যাওয়ার আগে খেয়ে গেলে আলাদা শক্তি পাবেন।

পুদিনা গ্রিন টি
গ্রিন টির সঙ্গে পুদিনা পাতা মিশিয়ে খেতে পারেন জিমে যাওয়ার আগে। পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান, যা শরীর ভিতর থেকে সতেজ রাখে। বিপাক হারও বৃদ্ধি করে পুদিনা পাতা।

Tags: জিম
Previous Post

কানাডায় দুর্বৃত্তের হাতে নিহত বাংলাদেশি শরিফ রহমানের জানাজা আজ

Next Post

দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারলেন না লিটন

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের ছয় খেলোয়াড় শ্রীলঙ্কা সফরে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারলেন না লিটন

ছবি: চ্যানেল আই

অতিবৃষ্টিতে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT