চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিবৃষ্টিতে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
1:32 অপরাহ্ন 27, আগস্ট 2023
in - সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: চ্যানেল আই

ছবি: চ্যানেল আই

রাতভর ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামের ষোলশহর এলাকায় আই ডব্লিউ কলোনিতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।

নিহতরা হলেন– কলোনীর বাসিন্দা মোহাম্মদ সোহেল ও তার শিশু কন্যা বিবি জান্নাত।

চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২শ’ ১২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, শনিবার রাত থেকে চট্টগ্রাম ও আশপাশের এলাকায় ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে আজকের নির্ধারিত এইচএসসি পরীক্ষা ১০টার পরিবর্তে একঘণ্টা পিছিয়ে ১১টায় শুরু হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তাফা কামরুল আক্তার চ্যানেল আইকে বলেন, বিভিন্ন কেন্দ্রে জলাবদ্ধতা হওয়ায় পরীক্ষার্থীরা সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে না পারায় একঘণ্টা দেরিতে পরীক্ষা শুরু করা হয়। আজ ছিল যোগাযোগ ও তথ্য প্রযুক্তি-আইসিটি বিষয়ের পরীক্ষা।

Previous Post

দলের সঙ্গে শ্রীলঙ্কা যেতে পারলেন না লিটন

Next Post

স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করায় প্রাক্তন স্ত্রীকে হত্যা

Next Post
প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে জড়ো হয়েছে, আলোচনার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামীকে ডিভোর্স দিয়ে অন্যত্র বিয়ে করায় প্রাক্তন স্ত্রীকে হত্যা

ট্রেনের সাথে পুলিশের গাড়ির সংঘর্ষ, আহত পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের সাথে পুলিশের গাড়ির সংঘর্ষে ৩ পুলিশ নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT