চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিত্রকর্ম-গান-আবৃত্তিতে বজলুর রহমান পাঠাগারের চার বছর পূর্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 10, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
চরিত্রকর্ম, গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিষ্ঠার চার বছর উদযাপন করেছে বজলুর রহমান পাঠাগার। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামের এফ আর আদর্শ বিদ্যাকানন প্রাঙ্গণে গান, আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়।

মহান বিজয়ের মাস এবং পাঠাগারের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় ‘রঙ-তুলিতে বাংলাদেশ’ শিরোনামে দলীয় চিত্রকর্ম প্রদর্শনী। পাঠাগারের শিক্ষার্থীদের আঁকা ৫০টি চিত্রকর্ম স্থান পায় এই প্রদর্শনীতে।

প্রদর্শনীর কিউরেটর চিত্রশিল্পী শাহনাজ জাহান বলেন, “আমরা গত নভেম্বর মাসে পাঠাগারের শিক্ষার্থীদের নিয়ে একটি আর্ট ক্যাম্প আয়োজন করেছিলাম। সেখানে শিক্ষার্থীরা ছবি এঁকেছে। এর মধ্য থেকে বাছাই করা ৫০টি ছবি নিয়ে এই প্রদর্শনী করেছি।”

“পাঠাগারের বর্ষপূর্তি এবং মহান বিজয়ের মাসকে ঘিরে আমাদের প্রতিপাদ্য ছিল- ‘রঙ-তুলিতে বাংলাদেশ’। শিক্ষার্থীরা চিত্রে তুলে ধরেছে বাংলাদেশের প্রকৃতি, জনজীবন, সম্প্রীতির বার্তা।”

বিকেল ৪টায় প্রদর্শনীর উদ্বোধন করেন শিক্ষানুরাগী ও সমাজচিন্তক বজলুর রহমান। তিনি বলেন, “আমাদের গ্রাম যে শান্ত-স্নিগ্ধ ছিল, তা এখন আর নেই। গ্রামকে শহর বানানোর নামে অপরিকল্পিত উন্নয়নের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষের মানবিক গুণের উন্নয়ন না করে ইট-পাথরের যত উন্নয়নই হোক, তা টেকসই হবে না। এজন্য গ্রামের মানুষকে নিয়ে ভাবতে হবে। গ্রামের ছেলেমেয়েরা যেন সৃজনশীল চিন্তায় বেড়ে উঠতে পারে, তার জন্যই পাঠাগার।”

বজলুর রহমান পাঠাগারের চার বছর পূর্তি উপলক্ষে চিত্রকর্ম ও আবৃত্তি প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ সভাপতির বক্তব্যে নারীনেত্রী ফজিলাতুন্নাহার বলেন, “গ্রামের ছেলেমেয়েরা যেন শুদ্ধচিন্তায় বেড়ে ওঠে, সে লক্ষ্যেই বজলুর রহমান পাঠাগার কাজ করে চলেছে এখানে শিশুরা, বই পড়ার পাশাপাশি কবিতা আবৃত্তি, ছবি আঁকা, গানের চর্চাও করছে।”

আলোচনায় আরো অংশগ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডারগার্ডেন সমন্বয় পরিষদের সভাপতি শামীম সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মজলিশপুর ইউনিয়নের সভাপতি আয়েত আলী মেম্বার, সাংবাদিক জাকির হোসেন জিকু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারের সমন্বয়ক তানহা।

বজলুর রহমান পাঠাগারের চার বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানে পাঠাগারের শিক্ষার্থীরা পরিবেশন করে দলীয় আবৃত্তি। একক কণ্ঠে গান পরিবেশন করেন জয়া রানী শীল। এফ আর আদর্শ বিদ্যাকাননের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০২১ সালের ১০ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ গ্রামে যাত্রা শুরু করে বজলুর রহমান পাঠাগার।

Tags: বজলুর রহমানবজলুর রহমান পাঠাগার
Previous Post

পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

Next Post

“এটা তো সিনেমার গল্প”— মোশাররফের ধমক থেকে শুরু ‘ট্রাইব্যুনাল’!

Next Post
মোশাররফের ধমক থেকে শুরু হওয়া ট্রাইব্যুনাল সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

“এটা তো সিনেমার গল্প”— মোশাররফের ধমক থেকে শুরু 'ট্রাইব্যুনাল'!

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা ক্রস করে উড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১২তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সংলাপ শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT