চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৪, নিখোঁজ ২১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:19 পূর্বাহ্ন 28, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে মানুষজন পানিতে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে চলতি সপ্তাহে শ্রীলঙ্কায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন, আর নিখোঁজ রয়েছেন আরও ২১ জন।

এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার ২৭ নভেম্বর দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এই তথ্য নিশ্চিত করে জানায়, নিহতদের অধিকাংশই মধ্যাঞ্চলের বদুল্লা জেলার চা-বাগান এলাকায় বসবাস করতেন। পাহাড়ি ঢাল ধসে রাতে বসতবাড়ির ওপর পড়ে ২১ জনের মৃত্যু হয়। এছাড়া নুয়ারা এলিয়া জেলায় একইভাবে মাটি চাপা পড়ে মারা গেছেন আরও চারজন।

অন্যান্য অঞ্চলেও কয়েকজনের জীবনহানি ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্যমতে, কাদা ও পানি ধসে ৪২৫টিরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু এলাকায় সরতে সতর্ক করা হয়েছে।

বর্তমানে শ্রীলঙ্কায় উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব চলছে। তবে দেশটির পূর্ব দিকে অবস্থানরত একটি নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অস্বাভাবিকভাবে বেড়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, কিছু এলাকায় ১০০ মিলিমিটারের বেশি এবং বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে ২৫০ মিলিমিটার পর্যন্ত প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে।

বৈরী আবহাওয়ার প্রভাবে দেশের শেষ বর্ষের স্কুল পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করেছে মালয়েশিয়ার সরকার। পাশাপাশি আইনপ্রণেতাদের ক্ষতিগ্রস্ত এলাকায় ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে দেশের পার্লামেন্টে বাজেট আলোচনাও স্থগিত করা হয়েছে। ডিএমসি বলছে, চলতি সপ্তাহে আবহাওয়াজনিত প্রাণহানির সংখ্যা বিগত বছরের জুনের পর সর্বোচ্চ।

২০২৩ সালের জুনে বন্যায় ২৬ জনের মৃত্যু হয়, আর গত ডিসেম্বর ভূমিধসে প্রাণ হারান ১৭ জন। দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুনে, যেখানে ২৫৪ জন মারা যান।

Tags: বন্যাভূমিধসশ্রীলঙ্কা
Previous Post

টঙ্গীতে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

Next Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধের জন্য পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু

ডেঙ্গু টিকার ভ্যাকসিনের বোতল ও সেরিনগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT