চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:26 পূর্বাহ্ন 28, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডেঙ্গু টিকার ভ্যাকসিনের বোতল ও সেরিনগের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু মোকাবেলায় বৈশ্বিক স্বাস্থ্যখাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বে প্রথমবারের মতো এক ডোজে কার্যকর ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল।

এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী নাগরিকদের জন্য ‘বুটানটান–ডিভি’ নামের এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়। টিকাটি ব্যবহারের পূর্বে ১৬ হাজার স্বেচ্ছাসেবীর ওপর প্রয়োগ করে দেখা হয়। এতে গুরুতর ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে টিকার কার্যকারিতা পাওয়া গেছে ৯১ দশমিক ৬ শতাংশ।

দীর্ঘ আট মাসের পরীক্ষা-নিরীক্ষার পর অনুমোদন পাওয়া টিকাটি তৈরি করেছে সাও পাওলোতে অবস্থিত সরকারি গবেষণা প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট। এর আগে বাজারে থাকা একমাত্র ডেঙ্গু টিকা ‘টিএকে–০০৩’ গ্রহণের ক্ষেত্রে তিন মাসের ব্যবধানে দুই ডোজ নিতে হতো। নতুন টিকা এক ডোজেই কার্যকর হওয়ায় ব্যাপকহারে টিকাদান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে রেকর্ড ১ কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ১২ হাজার মানুষ। এর অর্ধেক মৃত্যু ঘটেছে ব্রাজিলে। ২০২৪ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে, এ বছর বিশ্বে মোট ডেঙ্গু সংক্রমণের ১৯ শতাংশের জন্য বৈশ্বিক উষ্ণায়ন দায়ী।

টিকা উৎপাদন আরও গতিশীল করতে চীনের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান উসিবায়োলোজিক্স-এর সঙ্গে চুক্তি করেছে ব্রাজিল। এই চুক্তির আওতায় ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা উৎপাদন করবে প্রতিষ্ঠানটি।

Tags: ডেঙ্গু টিকাব্রাজিল
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শুরু

Next Post

ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ

Next Post
ভোলায় প্রাকৃতিক গ্যাসের মজুদ নিয়ে আলোচনা করছেন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদ

উচ্চ অগ্নিকাণ্ডে দাউদাউ করে জ্বলছে হংকংয়ের বহুতল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT