চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালের শৌচাগার দেখে ক্ষুব্ধ মন্ত্রী, বললেন ‘আমিই পরিষ্কার করব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৪০ থেকে ৬০ শতাংশ শৌচাগার ব্যবহারের অনুপযোগী বলে মন্তব্য করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। হাসপাতাল পরিদর্শনের সময় অপরিচ্ছন্ন শৌচাগার দেখে অসন্তোষ প্রকাশ করে প্রয়োজনে নিজেই পরিষ্কার করার কথা বলেন তিনি।

মঙ্গলবার হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেওয়ার আগে বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় এসব কথা বলেন মন্ত্রী। এ সময় রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৌচাগারের অবস্থা দেখেন তিনি।

শৌচাগার অপরিচ্ছন্ন দেখে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহানকে কারণ জানতে চান আমিন উর রশিদ। নিয়মিত পরিষ্কার করা হয় জানালে দীর্ঘদিনের দাগ কেন পরিষ্কার হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

একপর্যায়ে মন্ত্রী বলেন, ‘আপনি সুইপার আর হারপিকটা নিয়ে আসেন, আমি ক্লিন করব এই মুহূর্তে।’

পরে তিনি বলেন, ‘আমার কাছে যতটুকু রিপোর্ট আছে, ৪০ থেকে ৬০ শতাংশ বাথরুম আপনাকে আমি নিজে দেখালাম। এগুলোর মধ্যে কোনো বাথরুম ব্যবহার করার উপযোগী নয়। এটার জন্য তো কিছু দরকার নাই, শুধু ক্লিন করলেই রোগীরা ভালোভাবে ব্যবহার করতে পারে।’

হাসপাতালের পরিচ্ছন্নতা, প্রশাসনিক শৃঙ্খলা, জরুরি বিভাগ, ফার্মেসি, খাদ্য, দালাল প্রতিরোধ ও অ্যাম্বুলেন্স শৃঙ্খলা তদারকিসহ সাতটি উপকমিটি গঠন করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে একটি পরিচ্ছন্ন, দালালমুক্ত ও মানবিক হাসপাতাল গড়ে তুলতে চাই। মানুষ যেন সরকারি হাসপাতালে এসে আস্থা ও নিরাপত্তার সঙ্গে চিকিৎসাসেবা নিতে পারে।’

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে দেশের শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয়ও জানান আমিন উর রশিদ।

Tags: কুমিল্লা মেডিকেল
Previous Post

৩৮ কর্মকর্তার বদলি, ১৫০ জনের পদোন্নতি: নথি চেয়েছে দুদক

Next Post

‘সাংস্কৃতিক লড়াইয়ের আসল কারণ আবুল মনসুর বহু আগেই বলে গেছেন’

Next Post

‘সাংস্কৃতিক লড়াইয়ের আসল কারণ আবুল মনসুর বহু আগেই বলে গেছেন’

চারজাতির টুর্নামেন্টে ব্রাজিলের বিপক্ষে খেলবে জাপান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT