চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঢাকা ব্যাংক আইল্যান্ড পিক অভিযানে’ যাচ্ছে ৪ বাংলাদেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:47 অপরাহ্ন 08, অক্টোবর 2024
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ: ঢাকা ব্যাংকের আইল্যান্ড পিক অভিযানে ৪ বাংলাদেশি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ঢাকা ব্যাংক আইল্যান্ড পিক অভিযান’ এ যাচ্ছে চার বাংলাদেশি অভিযাত্রী।

আজ মঙ্গলবার ৮ অক্টোবর বেলা আড়াইটায় গুলশানে অবস্থিত ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে এই অভিযানের পতাকা অর্পণ অনুষ্ঠিত হয়েছে।

ইমজাৎ সে বা আইল্যান্ড পিক নেপালের সলুখুম্বু অঞ্চলে অবস্থিত হিমালয়ের অন্যতম একটি পর্বত চূড়া। ঢাকা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আগামী ৯ অক্টোবর এই পর্বতে অভিযানের উদ্দেশ্যে ঢাকা থেকে কাঠমান্ডু যাত্রা করবে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রীর চার সদস্য ইয়াসমিন লিসা, মোহাম্মদ ইউছুফ, সাফকাত ফারুক সিজান, এবং সোহাগ বিশ্বাস।

এই চার অভিযাত্রীর হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও ঢাকা ব্যাংকের পতাকা তুলে দেন ঢাকা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর মাসের শেষ নাগাদ আইল্যান্ড পিকের চূড়ায় এই পতাকা তুলে ধরবেন বাংলাদেশের চার সম্ভাবনাময় তরুণ পর্বতারোহী।

এই পতাকা অর্পণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন “ঢাকা ব্যাংক পিএলসি”এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ এম এম মঈন উদ্দিন, মো. মোস্তাক আহমেদ ও আখলাকুর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট আরোহী ও “অভিযাত্রী” সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা নিশাত মজুমদার।

পতাকা অর্পণ অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, এমন অভিযানের পাশে ঢাকা ব্যাংক থাকতে পেরে আনন্দিত। আমরা বিশ্বাস করি এমন অভিযানের ফলে সামনে তরুণরা এমন এডভেঞ্চারের সাথে আরও যুক্ত হবে।

এই পুরো অভিযানের নেতৃত্ব দিবেন অভিযাত্রী ইয়াসমিন লিসা এবং এই অভিযানের টিম ম্যানেজারের দায়িত্বে থাকছেন নিশাত মজুমদার। সমতল থেকে ৬,১৬৫ মিটার উঁচু এই পর্বত অভিযান শুরু হবে আগামী ১২ অক্টোবর লুকলা থেকে ট্রেকিং এর মধ্য দিয়ে এবং তারা দেশে ফিরবেন ৪ নভেম্বর।

সাতাশ দিনের এই অভিযানে তারা এভারেস্ট বেইস ক্যাম্পসহ পাড়ি দেবেন রেঞ্জো লা, চো লা, খোংমা লা এর মতো হিমালয়ের তিনটি উচ্চতর পাস। এছাড়াও তারা যাবেন কালা পাত্থর, গোকিও রি, চুখুং রি এর মতো রোমাঞ্চকর ট্রেইলে।

Tags: ঢাকা ব্যাংক
Previous Post

তিন সেঞ্চুরিতে রানের চূড়ায় পাকিস্তান

Next Post

শেরপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের ডিসির কার্যালয় ঘেরাও

Next Post
শেরপুর মহিলা কলেজের শিক্ষার্থীরা ডিসির কার্যালয় ঘেরাও করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের ডিসির কার্যালয় ঘেরাও

বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT