চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 08, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর ঘরের মাঠে হওয়ার কথা ছিল। তবে রাজনৈতিক ডামাডোলে সে পট পরিবর্তন হয়ে চলে গেছে সংযুক্ত আরব আমিরাতে। বাংলাদেশ জয় দিয়ে আসর শুরু করলেও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে হারানোর সুযোগ হাতছাড়া হয়েছে। সেমিফাইনাল খেলতে জয়ের কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।

পরের ম্যাচের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল ওয়েস্ট ইন্ডিজ হলেও জয়ই লক্ষ্য বলে জানিয়েছেন টাইগ্রেস লেগ স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান। আগামী বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে।

১৯ বর্ষী রাবেয়া খান পরবর্তী ম্যাচ নিয়ে বিসিবির ভিডিও বার্তায় বলেন, ‘ আমাদের খুব খারাপ লাগছে যে জয়ের কাছাকাছি থাকা একটা ম্যাচ আমরা হেরে গিয়েছি। অনেক বড় একটা সুযোগ ছিল আমাদের জন্য। আমাদের আরও দুইটা ম্যাচ বাকি আছে, আমরা বেশ আত্মবিশ্বাসী এবং আশা করছি জয়টা আমরা নিয়ে আসব।’

‘আমরা কোনো ভাবাভাবির মধ্যে নেই, আমরা জয়ের জন্যই খেলতে নামব। স্পিনার হিসেবে বলতে চাই, আমাদের বোলিং ইউনিটটা বেশ ভালো করছে এবং আশা করছি আমরা আমাদের কাজটা ঠিকঠাক করব এবং দলকে যতটা নিয়ে যাওয়া যায় সেটা করব। আল্লাহ ভরসা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচে আমরা ভালোভাবে ফিরে আসব।’

Tags: ইউএইওয়েস্ট ইন্ডিজবাংলাদেশমেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪রাবেয়ালিড স্পোর্টস
Previous Post

শেরপুর মহিলা কলেজের শিক্ষার্থীদের ডিসির কার্যালয় ঘেরাও

Next Post

চট্টগ্রাম বন্দরে অটোমেশন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

Next Post
নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে অটোমেশন চালুর ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরে অটোমেশন চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

সাবের হোসেন চৌধুরীর মুক্তির পর সাংবাদিকদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT