চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী-শিশুসহ ৩৭ রোহিঙ্গা উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:59 পূর্বাহ্ন 09, অক্টোবর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা নারী-শিশুসহ শরণার্থী গ্রুপের ছবি, বাংলাদেশে অনুপ্রবেশের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে ট্রলারযোগে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে নারী ও শিশুসহ ৩৭ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার সৈকত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশ করে বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তবে নারী, পুরুষ ও শিশু কতজন করে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার রাতে টেকনাফের জাহাজপুরা সৈকত পয়েন্ট সাগর দিয়ে ট্রলারযোগে একদল রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের ধরে ফেলে। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এসব রোহিঙ্গাদের উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, তারা মিয়ানমার থেকে টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে সাগরপথে অনুপ্রবেশ করেছে।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ব্যাপারে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। নির্বাহী প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে রয়েছে বলে জানান তিনি।

Tags: দালালরোহিঙ্গা অনুপ্রবেশ
Previous Post

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিশেষ নজর রয়েছে’

Next Post

শেখ হাসিনা কি এখনও ভারতে নাকি অন্যদেশে, যা জানা গেল

Next Post
শেখ হাসিনা সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, পটভূমিতে ফুলের arrangements।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা কি এখনও ভারতে নাকি অন্যদেশে, যা জানা গেল

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরাসরি: বাংলাদেশ-ভারত দিল্লি টি-টুয়েন্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT